সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

চল্লিশের কোঠায় নারীরা কেন আরও বেশি আবেদনময়ী ও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন?

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

চল্লিশের কোঠায় নারীরা কেন আরও বেশি আবেদনময়ী ও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন?
চল্লিশের কোঠায় নারীরা কেন আরও বেশি আবেদনময়ী

বয়স ৪০ পার হলে নারীদের যৌন আকাঙ্ক্ষা ও আত্মবিশ্বাস কমে যায়—এই প্রচলিত ধারণাকে ভেঙে দিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ডেটিং প্ল্যাটফর্ম ‘অ্যাশলে ম্যাডিসন’-এর সাম্প্রতিক এক সমীক্ষা। গবেষণায় দেখা গেছে, বয়স চল্লিশের কোঠা পার করার পরই অনেক নারী নিজেদের শারীরিক ও মানসিক চাহিদার চূড়ায় পৌঁছান এবং পুরুষদের কাছে আরও বেশি আবেদনময়ী হয়ে ওঠেন।

সমীক্ষায় অংশ নেওয়া ৪৫ শতাংশ নারী স্বীকার করেছেন, ৪৫ বছর বা তার বেশি বয়সে পৌঁছেই তারা তাদের যৌন আকাঙ্ক্ষার সর্বোচ্চ শিখর স্পর্শ করেছেন।

বিশেষজ্ঞ ও সমীক্ষা বিশ্লেষকদের মতে, বয়সের সঙ্গে সঙ্গে জীবনের অভিজ্ঞতার পরিপক্বতাই এই পরিবর্তনের মূল কারণ:

দীর্ঘ বছরের সাংসারিক অভিজ্ঞতা, ক্যারিয়ার সামলানো এবং জীবনকে গভীরভাবে বোঝার পর নারীরা তাদের নিজস্ব পছন্দ-অপছন্দ স্পষ্টভাবে অনুধাবন করতে পারেন। এর ফলে সঙ্গীর কাছে নিজেদের চাহিদার কথা নিঃসঙ্কোচে প্রকাশ করতে পারেন, যা বিছানায় নতুন অভিজ্ঞতার পথ খুলে দেয়।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সামাজিক দ্বিধা-দ্বন্দ কাটিয়ে উঠে নিজেদের শরীর ও মন নিয়ে নারীরা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন।

বিশেষজ্ঞদের মতে, সম্পর্কের কোনো টানাপোড়েন বা দীর্ঘমেয়াদী সম্পর্কের ইতি টানার (যেমন ডিভোর্স) পর প্রাথমিক শোক কেটে গেলে নারীরা নিজেদের নতুন করে আবিষ্কার বা এক্সপ্লোর করতে চান। এই পর্যায় অতিক্রমের পর নতুন করে ডেটিং এবং যৌনতার জন্য উৎসাহ বেড়ে যায়।

তবে যৌনতা বিশেষজ্ঞ ট্যামি নেলসন স্পষ্ট করেছেন যে, ৪০ বছর বয়সে এসে প্রতিটি নারীর চাহিদায় পরিবর্তন আসা স্বাভাবিক এবং এই জাগরণ একেকজনের ক্ষেত্রে একেকভাবে ঘটে। কারণ শরীরী কামনার কোনো নির্দিষ্ট ‘এক্সপায়ারি ডেট’ বা মেয়াদোত্তীর্ণের তারিখ থাকে না। সমীক্ষার সারকথা হলো—বয়স বাড়া মানে শারীরিক আকর্ষণ কমে যাওয়া নয়, বরং আত্মবিশ্বাস ও পরিপক্বতার হাত ধরে তা আরও পূর্ণতা পায়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

চল্লিশের কোঠায় নারীরা কেন আরও বেশি আবেদনময়ী ও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন?

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বয়স ৪০ পার হলে নারীদের যৌন আকাঙ্ক্ষা ও আত্মবিশ্বাস কমে যায়—এই প্রচলিত ধারণাকে ভেঙে দিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় ডেটিং প্ল্যাটফর্ম ‘অ্যাশলে ম্যাডিসন’-এর সাম্প্রতিক এক সমীক্ষা। গবেষণায় দেখা গেছে, বয়স চল্লিশের কোঠা পার করার পরই অনেক নারী নিজেদের শারীরিক ও মানসিক চাহিদার চূড়ায় পৌঁছান এবং পুরুষদের কাছে আরও বেশি আবেদনময়ী হয়ে ওঠেন।

সমীক্ষায় অংশ নেওয়া ৪৫ শতাংশ নারী স্বীকার করেছেন, ৪৫ বছর বা তার বেশি বয়সে পৌঁছেই তারা তাদের যৌন আকাঙ্ক্ষার সর্বোচ্চ শিখর স্পর্শ করেছেন।

বিশেষজ্ঞ ও সমীক্ষা বিশ্লেষকদের মতে, বয়সের সঙ্গে সঙ্গে জীবনের অভিজ্ঞতার পরিপক্বতাই এই পরিবর্তনের মূল কারণ:

দীর্ঘ বছরের সাংসারিক অভিজ্ঞতা, ক্যারিয়ার সামলানো এবং জীবনকে গভীরভাবে বোঝার পর নারীরা তাদের নিজস্ব পছন্দ-অপছন্দ স্পষ্টভাবে অনুধাবন করতে পারেন। এর ফলে সঙ্গীর কাছে নিজেদের চাহিদার কথা নিঃসঙ্কোচে প্রকাশ করতে পারেন, যা বিছানায় নতুন অভিজ্ঞতার পথ খুলে দেয়।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সামাজিক দ্বিধা-দ্বন্দ কাটিয়ে উঠে নিজেদের শরীর ও মন নিয়ে নারীরা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন।

বিশেষজ্ঞদের মতে, সম্পর্কের কোনো টানাপোড়েন বা দীর্ঘমেয়াদী সম্পর্কের ইতি টানার (যেমন ডিভোর্স) পর প্রাথমিক শোক কেটে গেলে নারীরা নিজেদের নতুন করে আবিষ্কার বা এক্সপ্লোর করতে চান। এই পর্যায় অতিক্রমের পর নতুন করে ডেটিং এবং যৌনতার জন্য উৎসাহ বেড়ে যায়।

তবে যৌনতা বিশেষজ্ঞ ট্যামি নেলসন স্পষ্ট করেছেন যে, ৪০ বছর বয়সে এসে প্রতিটি নারীর চাহিদায় পরিবর্তন আসা স্বাভাবিক এবং এই জাগরণ একেকজনের ক্ষেত্রে একেকভাবে ঘটে। কারণ শরীরী কামনার কোনো নির্দিষ্ট ‘এক্সপায়ারি ডেট’ বা মেয়াদোত্তীর্ণের তারিখ থাকে না। সমীক্ষার সারকথা হলো—বয়স বাড়া মানে শারীরিক আকর্ষণ কমে যাওয়া নয়, বরং আত্মবিশ্বাস ও পরিপক্বতার হাত ধরে তা আরও পূর্ণতা পায়।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream