পটুয়াখালীর বাউফলে দাসপাড়া খাজুরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত এ্যাডহক কমিটির সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মাদ মনিরুল ইসলাম।
দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য মো. আলী আজম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের নবনির্বাচিত এ্যাডহক কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নত করা এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত এ্যাডহক কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়। পরে বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও অতিথিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতামত