শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
Bangla FM

নওগাঁয় পৃথকভাবে দুই বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

| ফটো কার্ড

নওগাঁয় পৃথকভাবে দুই বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

রিজওয়ান, নওগাঁ প্রতিনিধি:  

শনিবার সকাল ১০ টার সময় নওগাঁ সদর উপজেলার চাকলা উচ্চ বিদ্যালয় ও হাপানিয়া হাইস্কুল অ্যান্ড কলেজে পৃথকভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার  আয়োজন, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চাকলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নুরুল আমিন, ড্যাব ও বিএমএ নওগাঁ জেলা শাখার সভাপতি ডা. ইসকেন্দার হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ স ম আল কাফি তুহিন, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, জেলা যুবদলের সাবেক সভাপতি দেওয়ান ফারুক হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, আবুল কালাম আজাদ এবং চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. জাহিদুল ইসলাম ধলু বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

পরে প্রধান অতিথি   হাইস্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশে যোগ দেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁয় পৃথকভাবে দুই বিদ্যালয়ে পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রিজওয়ান, নওগাঁ প্রতিনিধি:  

শনিবার সকাল ১০ টার সময় নওগাঁ সদর উপজেলার চাকলা উচ্চ বিদ্যালয় ও হাপানিয়া হাইস্কুল অ্যান্ড কলেজে পৃথকভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার  আয়োজন, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চাকলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নুরুল আমিন, ড্যাব ও বিএমএ নওগাঁ জেলা শাখার সভাপতি ডা. ইসকেন্দার হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ স ম আল কাফি তুহিন, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল, জেলা যুবদলের সাবেক সভাপতি দেওয়ান ফারুক হোসেন, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, আবুল কালাম আজাদ এবং চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. জাহিদুল ইসলাম ধলু বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

পরে প্রধান অতিথি   হাইস্কুল অ্যান্ড কলেজে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশে যোগ দেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream