শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
Bangla FM

বিকস ক্যাম্পাসে প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

| ফটো কার্ড

বিকস ক্যাম্পাসে প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

শিশু-কিশোরদের মেধা, সৃজনশীলতা ও জ্ঞানচর্চার বিকাশে চিত্রাঙ্কন, হাতের লেখা ও ইসলামী সংগীত প্রতিযোগিতার আয়োজন করেছে ভুইয়া ইন্টারন্যাশনাল কিডস স্কুল ও ব্রিটিশ ইন্টারন্যাশনাল কিডস স্কুল (বিকস)। শনিবার ১২ সেপ্টেম্বর বেলা ৩টায় রাজধানীর বিকস ক্যাম্পাস-২-এ এসব প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিকসের প্রিন্সিপাল ডা. মো. সিরাজুল আলম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান, দেশের অন্যতম প্রধান কবি ও সমাজবিজ্ঞানী মু. নজরুল ইসলাম তামিজী।

অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় আয়োজকেরা বলেন, শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশ শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা, সংগীতসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে শিশুদের অংশগ্রহণ তাদের আত্মবিশ্বাস, মননশীলতা ও জ্ঞানচর্চাকে আরও সমৃদ্ধ করে।

প্রধান অতিথির বক্তব্যে মু. নজরুল ইসলাম তামিজী শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করার জন্য শিক্ষার পাশাপাশি সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি করতে হবে। একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব শিশু-কিশোরকে অভিনন্দন জানান এবং বিজয়ীদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানান।

বিকস স্কুলের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ঢাকা রাউন্ড টেবিল-১ এর কো-অর্ডিনেটর ইজাজ মোহাম্মদ রনি ও ক্রিয়েটিভ আর্ট সেন্টার এর প্রতিষ্ঠাতা পরিচালক মো. সাইফুল ইসলাম।

সভাপতির বক্তব্যে ডা. মো. সিরাজুল আলম ভূইয়া বলেন, শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে।

ঢাকা রাউন্ড টেবিল, ক্রিয়েটিভ আর্ট সেন্টার, ফেবার ক্যাসেল, গাজী প্রকাশিনীর সহযোগিতায় এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিষয় : বিকস ক্যাম্পাসে প্রতিযোগিতা বিজয়ী শিশু শিক্ষার্থী

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বিকস ক্যাম্পাসে প্রতিযোগিতায় বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক:

শিশু-কিশোরদের মেধা, সৃজনশীলতা ও জ্ঞানচর্চার বিকাশে চিত্রাঙ্কন, হাতের লেখা ও ইসলামী সংগীত প্রতিযোগিতার আয়োজন করেছে ভুইয়া ইন্টারন্যাশনাল কিডস স্কুল ও ব্রিটিশ ইন্টারন্যাশনাল কিডস স্কুল (বিকস)। শনিবার ১২ সেপ্টেম্বর বেলা ৩টায় রাজধানীর বিকস ক্যাম্পাস-২-এ এসব প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিকসের প্রিন্সিপাল ডা. মো. সিরাজুল আলম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান, দেশের অন্যতম প্রধান কবি ও সমাজবিজ্ঞানী মু. নজরুল ইসলাম তামিজী।

অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় আয়োজকেরা বলেন, শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশ শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়। চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা, সংগীতসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে শিশুদের অংশগ্রহণ তাদের আত্মবিশ্বাস, মননশীলতা ও জ্ঞানচর্চাকে আরও সমৃদ্ধ করে।

প্রধান অতিথির বক্তব্যে মু. নজরুল ইসলাম তামিজী শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করার জন্য শিক্ষার পাশাপাশি সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি করতে হবে। একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব শিশু-কিশোরকে অভিনন্দন জানান এবং বিজয়ীদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানান।

বিকস স্কুলের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ঢাকা রাউন্ড টেবিল-১ এর কো-অর্ডিনেটর ইজাজ মোহাম্মদ রনি ও ক্রিয়েটিভ আর্ট সেন্টার এর প্রতিষ্ঠাতা পরিচালক মো. সাইফুল ইসলাম।

সভাপতির বক্তব্যে ডা. মো. সিরাজুল আলম ভূইয়া বলেন, শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে।

ঢাকা রাউন্ড টেবিল, ক্রিয়েটিভ আর্ট সেন্টার, ফেবার ক্যাসেল, গাজী প্রকাশিনীর সহযোগিতায় এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream