লক্ষ্মীপুর পৌর দোকান ভাড়াটিয়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন ১২ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৯ট থেকে দুপুর ০১.০০ পর্যন্ত লক্ষ্মীপুর প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে শাহ আলম (৩৮) ভোট পেয়ে সহসভাপতি পদে জবী উল্লাহ (৪০) ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে মো: আজিজুল ইসলাম (৪০) ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক লোকমান ক্বারী (৪৩) ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে আফিফুল ইসলাম তুষার (৪৪) ভোট পেয়ে এবং কোষাধ্যক্ষ পদে ৩৯ ভোট পেয়ে আবদুল্লাহ মাহমুদ নির্বাচিত হয়েছে। ৮৯ জন ভোটারের মধ্যে ৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আহম মোস্তাকুর রহমান বিজয়ীদের নাম ঘোষণা করেন।
মতামত