সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
Bangla FM

মৃত জোতাকে নিয়ে কটূক্তিতে রোনালদোর কঠোর দাবি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
| ফটো কার্ড

মৃত জোতাকে নিয়ে কটূক্তিতে রোনালদোর কঠোর দাবি
মৃত জোতাকে নিয়ে কটূক্তিতে রোনালদোর কঠোর দাবি

সৌদি প্রো লিগের একদল দর্শকের ওপর মৃত বন্ধু ডিয়েগো জোতাকে নিয়ে উপহাস করায় বেজায় ক্ষেপেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মিডফিল্ডার রুবেন নেভেসকে লক্ষ্য করে আল-হিলাল ও আল-তাআউনের মধ্যকার ম্যাচে কটূক্তি করা দর্শকদের বিরুদ্ধে আজীবন স্টেডিয়ামে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন পর্তুগিজ সুপারস্টার।

ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে রোনালদো বলেন, লিগ কর্তৃপক্ষের উচিত ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং এমন আচরণের জন্য দর্শকদের শাস্তি দেওয়া। তার মতে, ফুটবলেরও একটি সীমারেখা আছে। যারা এমন আচরণ করে, তাদের ভবিষ্যতে আর স্টেডিয়ামে ঢোকার অনুমতি দেওয়া উচিত নয়।

রোনালদো ও নেভেস পর্তুগাল জাতীয় দলের সতীর্থ। অন্যদিকে প্রয়াত জোতার সঙ্গেও দীর্ঘ সময় জাতীয় দলে খেলেছেন রোনালদো। ফলে ক্লাব ফুটবলের প্রতিদ্বন্দ্বিতার বাইরে বন্ধুর প্রতি এমন আচরণে নেভেসের পাশে দাঁড়িয়েছেন পর্তুগিজ অধিনায়ক।

গ্যালারি থেকে স্লোগান শোনার পর নেভেসকেও প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। প্রথমে ব্যঙ্গাত্মকভাবে হাততালি দেন তিনি। পরে আকাশের দিকে আঙুল তুলে এবং নিজের চোখের দিকে ইশারা করে দর্শকদের উদ্দেশে বার্তা দেন।

ম্যাচ শেষে সাংবাদিকদের পাশ দিয়ে যাওয়ার সময় ঘটনাটি নিয়ে নেভেস বলেন, ওই দর্শকদের এমন আচরণের পর যেন তারা আর প্রার্থনা করতে না যান—এটাই তার আশা। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলেননি তিনি।

২০২৫ সালের জুলাইয়ে স্পেনের জামোরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান জোতা। মাত্র ২৮ বছর বয়সে থেমে যায় লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের এই ফরোয়ার্ডের জীবন। একই দুর্ঘটনায় মারা যান তার ছোট ভাই আন্দ্রে সিলভাও।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মৃত জোতাকে নিয়ে কটূক্তিতে রোনালদোর কঠোর দাবি

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সৌদি প্রো লিগের একদল দর্শকের ওপর মৃত বন্ধু ডিয়েগো জোতাকে নিয়ে উপহাস করায় বেজায় ক্ষেপেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মিডফিল্ডার রুবেন নেভেসকে লক্ষ্য করে আল-হিলাল ও আল-তাআউনের মধ্যকার ম্যাচে কটূক্তি করা দর্শকদের বিরুদ্ধে আজীবন স্টেডিয়ামে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন পর্তুগিজ সুপারস্টার।

ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে রোনালদো বলেন, লিগ কর্তৃপক্ষের উচিত ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং এমন আচরণের জন্য দর্শকদের শাস্তি দেওয়া। তার মতে, ফুটবলেরও একটি সীমারেখা আছে। যারা এমন আচরণ করে, তাদের ভবিষ্যতে আর স্টেডিয়ামে ঢোকার অনুমতি দেওয়া উচিত নয়।

রোনালদো ও নেভেস পর্তুগাল জাতীয় দলের সতীর্থ। অন্যদিকে প্রয়াত জোতার সঙ্গেও দীর্ঘ সময় জাতীয় দলে খেলেছেন রোনালদো। ফলে ক্লাব ফুটবলের প্রতিদ্বন্দ্বিতার বাইরে বন্ধুর প্রতি এমন আচরণে নেভেসের পাশে দাঁড়িয়েছেন পর্তুগিজ অধিনায়ক।

গ্যালারি থেকে স্লোগান শোনার পর নেভেসকেও প্রতিক্রিয়া জানাতে দেখা যায়। প্রথমে ব্যঙ্গাত্মকভাবে হাততালি দেন তিনি। পরে আকাশের দিকে আঙুল তুলে এবং নিজের চোখের দিকে ইশারা করে দর্শকদের উদ্দেশে বার্তা দেন।

ম্যাচ শেষে সাংবাদিকদের পাশ দিয়ে যাওয়ার সময় ঘটনাটি নিয়ে নেভেস বলেন, ওই দর্শকদের এমন আচরণের পর যেন তারা আর প্রার্থনা করতে না যান—এটাই তার আশা। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলেননি তিনি।

২০২৫ সালের জুলাইয়ে স্পেনের জামোরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান জোতা। মাত্র ২৮ বছর বয়সে থেমে যায় লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের এই ফরোয়ার্ডের জীবন। একই দুর্ঘটনায় মারা যান তার ছোট ভাই আন্দ্রে সিলভাও।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream