রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
Bangla FM

বিশ্বকাপ হারের পর নতুন পথে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
| ফটো কার্ড

বিশ্বকাপ হারের পর নতুন পথে আর্জেন্টিনা
বিশ্বকাপ হারের পর নতুন পথে আর্জেন্টিনা

আর্জেন্টিনা ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল হারের পর নতুন অধ্যায়ের পথে এগোচ্ছে। ফিফা আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামবে তারা সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে। এখনো ওই সময়ের প্রীতি ম্যাচগুলোর সূচি চূড়ান্ত হয়নি। তবে সম্ভাব্য দুই বা তিনটি ম্যাচকে সামনে রেখে দল গোছানোর কাজ শুরু করে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনার আসন্ন আন্তর্জাতিক সূচির দল নিয়ে স্কালোনির ভাবনায় বেশ কিছু চমক থাকতে পারে। দীর্ঘদিন পর কয়েকজন খেলোয়াড় আবারও জাতীয় দলে ফিরতে পারেন। তাদের মধ্যে রয়েছেন অ্যাস্টন ভিলার এমিলিয়ানো বুয়েন্দিয়া এবং রোমায় যোগ দেয়া লিওনার্দো বালের্দি। এ ছাড়া রোমার ফরোয়ার্ড সান্তি কাস্ত্রোকেও বিবেচনায় রেখেছেন স্কালোনি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, রিভার প্লেটের কয়েকজন খেলোয়াড়ও এবার জাতীয় দলে ডাক পেতে পারেন। বিশ্বকাপ ফাইনালে ঘটে যাওয়া ঘটনার জেরে ফিফার দেওয়া এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে নিয়মিত একাদশের সদস্য থিয়াগো আলমাদা অবশ্য এই দফায় থাকছেন না।

এবার আর্জেন্টিনার স্কোয়াড বেশ বড় হতে পারে। বিভিন্ন খেলোয়াড়কে পরখ করে দেখতে একাধিক ম্যাচে ভিন্ন ভিন্ন একাদশও মাঠে নামাতে পারেন লিওনেল স্কালোনি।

বিশ্বকাপজয়ী দলের মধ্যে এমিলিয়ানো মার্টিনেজ ও রদ্রিগো ডি পলকে দলে রাখার সম্ভাবনা রয়েছে। তবে নিষেধাজ্ঞার কারণে লেয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মোলিনাকে পাওয়া যাবে না। পারেদেস ১০ ম্যাচ এবং মোলিনা ৭ ম্যাচের নিষেধাজ্ঞায় রয়েছেন।

জাতীয় দল থেকে অবসর নেওয়ায় নিকোলাস ওতামেন্দিও থাকছেন না। তার অনুপস্থিতিতে ক্রিশ্চিয়ান রোমেরোকে দলের নতুন অধিনায়ক হিসেবে দেখা হচ্ছে। লিওনেল মেসির অবসরের পর রোমেরোই আর্জেন্টিনার অধিনায়কত্ব করবেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে স্কালোনির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তার বর্তমান চুক্তির মেয়াদ ডিসেম্বরেই শেষ হওয়ার কথা। একই সময়ে স্কালোনির নিজের ভবিষ্যৎও পুরোপুরি নিশ্চিত নয়। তবে এএফএ ইতোমধ্যে আর্জেন্টিনার হয়ে তার দায়িত্ব চালিয়ে যাওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু করার পরিকল্পনা করছে।

বিষয় : ফুটবল আর্জেন্টিনা ফুটবল দল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপ হারের পর নতুন পথে আর্জেন্টিনা

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream