নীলফামারীর সৈয়দপুরে বিএফএফ-সমকাল আয়োজিত জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সৈয়দপুর পর্বে চ্যাম্পিয়ন হয়েছে আল ফারুক একাডেমি। রোববার (১৩ সেপ্টেম্বর) এই আয়োজন করা হয়।
‘বিতর্ক মানেই যুক্তি, বিতর্ক মানেই মুক্তি’ এই স্লোগানকে সামনে রেখে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্কে সৈয়দপুর বিজ্ঞান কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্রতিষ্ঠানটির বিতার্কিক দল।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দৈনিক প্রথম আলো প্রতিনিধি এম আর আলম ঝন্টু।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দপুর মহিলা কলেজের প্রভাষক শিউলি বেগম, সৈয়দপুর বিজ্ঞান কলেজের বাংলা বিষয়ের শিক্ষক আবু সায়েম এবং আল ফারুক একাডেমির সহকারী শিক্ষক মামুনুর রহমান।
আয়োজনের প্রধান সমন্বয়কের দায়িত্বে ছিলেন দৈনিক সমকালের নীলফামারী জেলা প্রতিনিধি আমিরুল হক। মডারেটর ছিলেন সানফ্লাওয়ার স্কুলের শিক্ষক ও দৈনিক আজকের কাগজের সাংবাদিক রেজা মাহমুদ।
প্রতিযোগিতায় দুই দলের বিতার্কিকেরা বিজ্ঞান ও সমকালীন বিভিন্ন বিষয় নিয়ে যুক্তি, পাল্টা যুক্তি ও তথ্য-উপাত্ত উপস্থাপন করেন। শেষ পর্যন্ত প্রতিপক্ষের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয় আল ফারুক একাডেমি।
মতামত