রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
Bangla FM

‘কোন সীমান্ত, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

‘কোন সীমান্ত, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’
ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে দেশে ফেরার নির্দিষ্ট সময় ও কোন সীমান্ত দিয়ে তিনি ফিরবেন, তা স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন বিএনপির হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

রোববার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত ‘বর্তমান সরকারের সফলতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দুলু বলেন, শেখ হাসিনা কোন বছরের ডিসেম্বরে দেশে ফিরবেন, সেটি পরিষ্কার করা প্রয়োজন। তার ভাষায়, জীবনে অনেক ডিসেম্বর, রোজা, ঈদ, পূজা ও বর্ষাকাল পার হয়েছে। তাই ২০৩০ নাকি ২০৫০ সালের ডিসেম্বর কখন তিনি ফিরবেন, তা জানানো উচিত।

শেখ হাসিনা কোন সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করবেন, সেটিও ঘোষণা করার আহ্বান জানান তিনি। জুলাই আন্দোলনে নিহত ছাত্র-জনতা এবং গত ১৭ বছরে গুম-খুনের শিকার পরিবারগুলোর কথা উল্লেখ করে দুলু বলেন, তারা বিচারের অপেক্ষায় রয়েছেন।

তিনি বলেন, গত ১৭ বছরের হত্যাকাণ্ডগুলোর বিচার হবে এবং শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষের সামনে বিচারের মুখোমুখি হতে হবে। কাশিমপুর কারাগারে যাওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

বর্তমান সরকারের বিষয়ে দুলু বলেন, জনগণের ভোটের ম্যান্ডেট নিয়েই সরকার দায়িত্ব পালন করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের পর থেকেই দেশকে ঘুরে দাঁড় করাতে দীর্ঘ সময় কাজ করছেন বলেও দাবি করেন তিনি। প্রধানমন্ত্রীর চলাচলে প্রচলিত প্রটোকলের পরিবর্তন এসেছে বলেও মন্তব্য করেন দুলু।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, কৃষক কার্ড ও অসহায় নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সম্মানী দেওয়ার কার্যক্রমও শুরু হয়েছে বলে জানান তিনি।

দুলুর দাবি, গত ছয় মাসে দেশে কোনো ব্যক্তি গুম হননি এবং রাজনৈতিক প্রতিপক্ষকে ভয় দেখিয়ে আটক বা গুম করার ঘটনাও ঘটেনি।

তিনি আরও বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে। ধীরে ধীরে এসব সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আওয়ামী লীগের মিছিলের প্রসঙ্গ টেনে দুলু তাদের নিয়েও সমালোচনা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

‘কোন সীমান্ত, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream