শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
Bangla FM

'প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী চায় বলেই আওয়ামী লীগ মিছিল দিতে পারে'

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

'প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী চায় বলেই আওয়ামী লীগ মিছিল দিতে পারে'
সংগৃহীত ছবি

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় বর্তমান সরকার ও প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

পোস্টে সারজিস আলম সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে লিখেন, “প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী চায় বলেই… পতিত স্বৈরাচার নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল দিতে পারে।” তিনি অভিযোগ তোলেন যে, প্রশাসনের নজরদারি ও সদিচ্ছার অভাবেই রাজপথে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এ ধরনের সাহস দেখাচ্ছে।

শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি সরু গলিতে ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মী একত্রিত হয়ে হঠাৎ ঝটিকা মিছিল বের করার চেষ্টা চালায়।

মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা দুটি রাবার বুলেট নিক্ষেপ করে মিছিলটি তছনছ করে দেয় এবং এলাকাটি কর্ডন করে নেয়।

রাজধানীর উচ্চ নিরাপত্তা বেষ্টিত কূটনৈতিক এলাকা গুলশানে নিষিদ্ধ ঘোষিত দলটির এমন ঝটিকা উপস্থিতি এবং ককটেল বিস্ফোরণের ঘটনা কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

'প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী চায় বলেই আওয়ামী লীগ মিছিল দিতে পারে'

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনায় বর্তমান সরকার ও প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

পোস্টে সারজিস আলম সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে লিখেন, “প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী চায় বলেই… পতিত স্বৈরাচার নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল দিতে পারে।” তিনি অভিযোগ তোলেন যে, প্রশাসনের নজরদারি ও সদিচ্ছার অভাবেই রাজপথে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এ ধরনের সাহস দেখাচ্ছে।

শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি সরু গলিতে ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মী একত্রিত হয়ে হঠাৎ ঝটিকা মিছিল বের করার চেষ্টা চালায়।

মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা দুটি রাবার বুলেট নিক্ষেপ করে মিছিলটি তছনছ করে দেয় এবং এলাকাটি কর্ডন করে নেয়।

রাজধানীর উচ্চ নিরাপত্তা বেষ্টিত কূটনৈতিক এলাকা গুলশানে নিষিদ্ধ ঘোষিত দলটির এমন ঝটিকা উপস্থিতি এবং ককটেল বিস্ফোরণের ঘটনা কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream