নীলফামারীর সৈয়দপুরে স্কাউটস সদস্যদের জন্য ১০ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ স্কাউটস সৈয়দপুর রেলওয়ে জেলা কর্তৃপক্ষ রেলওয়ে অফিসার্স ক্লাবের সুইমিংপুলে এই আয়োজন করেছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে আয়োজিত কোর্সটি শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) ও রেলওয়ে জেলা স্কাউটস এর সভাপতি শাহ সুফি নুর মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলওয়ে জেলা স্কাউটস কমিশনার ও সৈয়দপুর রেলওয়ে কারখানার কর্ম ব্যবস্থাপক (ডাব্লুএম) মমতাজুল ইসলাম। অনুষ্ঠানে রেলওয়ে জেলা স্কাউটস এর নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, কোর্সে সৈয়দপুর রেলওয়ে জেলা স্কাউটস এর অন্তর্ভুক্ত সকল কাব স্কাউট, স্কাউট ও রোভার (বয় ও গার্ল) দলের মোট ১২০ জন রেজিষ্ট্রেশন করে। তাদের মধ্যে বাছাই করে কয়েকটি ব্যাচে বিভক্ত করে প্রশিক্ষণ কোর্সটি চলবে।
এক্ষেত্রে শাপলা ও পিএস প্রার্থীরা অগ্রাধিকা পাবে। যারা আগামীতে জেলা হতে শাপলা ও পিএস অ্যাওয়ার্ড অর্জনে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। এই প্রশিক্ষণ আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
মতামত