শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সৈয়দপুরে পুকুরে গোসল করতে গিয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সর্দারপাড়া এলাকার ফাইলেরিয়া হাসপাতাল সংলগ্ন পুকুরে এই ঘটনা ঘটেছে। 

নিহত শিশুটির নাম লোকমান মাসুদ লাবিব (৭)। সে ধলাগাছ ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা ও বগুড়ায় কর্মরত পুলিশ সদস্য সিরাজুল ইসলামের ছেলে এবং সৈয়দপুর শহরের তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। 

জানা যায়, এলাকার সমবয়সী অন্য ছেলেদের সাথে লাবিবও পুকুরে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে সে পুকুরের গভীরে গিয়ে পানিতে তলিয়ে যায়। সঙ্গীরা দ্রুত খবর দিলে স্থানীয়রা পুকুরে নেমে অনেক খোঁজাখুজির পর মৃত অবস্থায় উদ্ধার করে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

সৈয়দপুরে পুকুরে গোসল করতে গিয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নীলফামারীর সৈয়দপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সর্দারপাড়া এলাকার ফাইলেরিয়া হাসপাতাল সংলগ্ন পুকুরে এই ঘটনা ঘটেছে। 

নিহত শিশুটির নাম লোকমান মাসুদ লাবিব (৭)। সে ধলাগাছ ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা ও বগুড়ায় কর্মরত পুলিশ সদস্য সিরাজুল ইসলামের ছেলে এবং সৈয়দপুর শহরের তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। 

জানা যায়, এলাকার সমবয়সী অন্য ছেলেদের সাথে লাবিবও পুকুরে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে সে পুকুরের গভীরে গিয়ে পানিতে তলিয়ে যায়। সঙ্গীরা দ্রুত খবর দিলে স্থানীয়রা পুকুরে নেমে অনেক খোঁজাখুজির পর মৃত অবস্থায় উদ্ধার করে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream