শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের যমুনা নদী থেকে ১২ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ ক্রসবার-৩ বিদ্যুৎ টারবাইন প্ল্যান্টসংলগ্ন যমুনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে, সকাল ৯টার দিকে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন যমুনা নদীতে অজ্ঞাত এক কিশোরের মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ি ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

সিরাজগঞ্জ ২ নম্বর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কাউসার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ দেখে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই তরুণের মৃত্যু হয়েছে। তার পরনে পায়জামা ছিল। মুখে পচন ধরেছে। প্রাথমিকভাবে তাকে মাদ্রাসার ছাত্র বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।’

পুলিশ আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর কারণ ও পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে নদী থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের যমুনা নদী থেকে ১২ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিরাজগঞ্জ ক্রসবার-৩ বিদ্যুৎ টারবাইন প্ল্যান্টসংলগ্ন যমুনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে, সকাল ৯টার দিকে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন যমুনা নদীতে অজ্ঞাত এক কিশোরের মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে সিরাজগঞ্জ সদর থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ি ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

সিরাজগঞ্জ ২ নম্বর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কাউসার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ দেখে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই তরুণের মৃত্যু হয়েছে। তার পরনে পায়জামা ছিল। মুখে পচন ধরেছে। প্রাথমিকভাবে তাকে মাদ্রাসার ছাত্র বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি।’

পুলিশ আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর কারণ ও পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream