শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
Bangla FM

মিজোরাম থেকে নিজ পাড়ায় ফেরা বম পরিবারগুলোর পুনর্বাসনে এগিয়ে এলো রুমা জোন

মো: আলম
মো: আলম জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

মিজোরাম থেকে নিজ পাড়ায় ফেরা বম পরিবারগুলোর পুনর্বাসনে এগিয়ে এলো রুমা জোন

২০২৪ সালের নিরাপত্তাজনিত পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে বিভিন্ন পাড়ার বেশ কিছু পরিবার নিজ বাড়িঘর ছেড়ে মিজোরামে আশ্রয় নিয়েছিল। বর্তমানে রুমার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তারা পর্যায়ক্রমে নিজ পাড়ায় ফিরে আসছে। পর্যন্ত বিভিন্ন পাড়ায় ৬৮টি পরিবার ফিরে এসে পুনর্বাসিত হয়েছে। এসব পরিবারকে প্রয়োজন অনুযায়ী রেশন, আর্থিক সহায়তা, ঘর মেরামতের জন্য ঢেউটিন, সোলার সামগ্রী, ফলজ গাছের চারা জীবিকা নির্বাহের উপকরণ প্রদান করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি ভারতের মিজোরাম থেকে দার্জিলিং পাড়ায় ফিরে এসেছে বম সম্প্রদায়ের একটি পরিবার। পরিবারের সদস্যরা হলেন মালমিন সাম বম (৩০), জিংনিজুয়াল বম (২৯) এবং তাদের সন্তান রামথার ইয়াক বম। দীর্ঘদিন মিজোরামে অবস্থানের পর রুমার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তারা নিজ পাড়ায় ফিরে এসে পুনরায় বসতি স্থাপন করেছে।

পরিবারটির পুনর্বাসনে রুমা জোনের পক্ষ থেকে ৫০ কেজি চাল, ৫ কেজি ডাল, ৫ কেজি তেল, ৫ কেজি লবণ, ৫ কেজি আলু ও ৫ কেজি পেঁয়াজসহ প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী প্রদান করা হয়। এছাড়া বসতঘর মেরামতের জন্য ৩ বান্ডিল ঢেউটিন, একটি সোলার প্যানেল এবং ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

একইভাবে মিজোরাম থেকে নাজেরাত পাড়ায় ফিরে এসেছে বম সম্প্রদায়ের পাঁচ সদস্যের একটি পরিবার। পরিবারের সদস্যরা হলেন লাল সান ঙাক বম, ভান ঠুয়াই কিম বম, জেনদির বম (১২), উডেন বম (১০) ও মারকাজ বম (৬)। ২০২৪ সালের জানুয়ারিতে নিজ পাড়া ছেড়ে যাওয়া পরিবারটি পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সম্প্রতি নিজ পাড়ায় ফিরে আসে।

ফিরে আসা পরিবারটিকে রুমা জোনের পক্ষ থেকে এক মাসের রেশন হিসেবে ৭২ কেজি চাল, ১২ কেজি ডাল, ১২ কেজি তেল, ১০ কেজি চিনি ও ১ কেজি চা-পাতা প্রদান করা হয়। পাশাপাশি ঘর মেরামতের জন্য ৩ বান্ডিল ঢেউটিন এবং ৩০টি ফলজ গাছের চারাদেওয়া হয়েছে। পরিবারের শিশুদের শিক্ষাজীবন পুনরায় শুরু করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

এর আগে মিজোরাম থেকে নিজ পাড়ায় ফিরে আসা মুলফি পাড়ার জিং এং পার বম, পিতা লাল জার লম বম-এর পরিবারকেও ধাপে ধাপে পুনর্বাসন সহায়তা দেওয়া হয়েছে। প্রত্যাবর্তনের পর তাকে ২০,০০০ টাকা আর্থিক সহায়তা ও ৩০ দিনের রেশন প্রদান করা হয়। পরবর্তীতে বসতঘর মেরামতের জন্য ঢেউটিন এবং পরিবারের নারী সদস্যকে স্বাবলম্বী করার লক্ষ্যে একটি সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

রুমা জোনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন পাড়ার বাইরে অবস্থানের কারণে জরাজীর্ণ হয়ে পড়া বসতঘর পুনর্নির্মাণ, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও জীবিকার বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রত্যাবর্তনকারী পরিবারগুলোকে পর্যায়ক্রমে সহায়তা করা হচ্ছে। এর মাধ্যমে পরিবারগুলো নিজ পাড়ায় থেকেই স্বাভাবিক ও স্বাবলম্বী জীবনযাপন করার সুযোগ পাচ্ছে।

ভারতের মিজোরাম থেকে নিজ পাড়া ও বসতভিটায় ফিরে আসতে ইচ্ছুক পরিবারগুলোর নিরাপদ প্রত্যাবর্তন, পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনযাত্রায় পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করে যাবে। পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মিজোরাম থেকে নিজ পাড়ায় ফেরা বম পরিবারগুলোর পুনর্বাসনে এগিয়ে এলো রুমা জোন

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream