শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
Bangla FM

বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর মরদেহ উদ্ধার
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর মরদেহ উদ্ধার

দৈনিক সমকালের বরিশাল ব্যুরো অফিসের দরজা ভেঙে সাবেক ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় নগরীর প্যারা রোডের সমকাল অফিস থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তাঁর স্বহস্তে লিখিত ৫টি পৃথক চিরকুট বা সুইসাইড নোট আলামত হিসেবে উদ্ধার করেছে আইন প্রয়োগকারী সংস্থা।

দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা, শারীরিক যন্ত্রণা এবং চাকরি হারানোর পর তীব্র মানসিক হতাশাই তাঁকে এই চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে বলে সুইসাইড নোটগুলোর লেখায় স্পষ্ট প্রকাশ পেয়েছে।

সুইসাইড নোটে তিনি লিখেছেন, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি শরীরের রোগ সহ্য করতে পারছিলাম না। সুস্থ থাকার জন্য ইন্ডিয়ার ভেলোর পর্যন্ত ডাক্তার দেখিয়েছি, কিন্তু সুস্থ হতে পারি নাই। অসুস্থতা আমাকে মানসিকভাবে ও সামাজিকভাবে পিছিয়ে দিচ্ছে। প্রশাসনের কাছে অনুরোধ, কোনো প্রকার হয়রানি না করে আমার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হোক।”

স্ত্রী ও কন্যার কাছে ক্ষমা চেয়ে তিনি লেখেন, “আমাকে ক্ষমা করে দিও। প্রকৃতি তুমি পড়াশোনা ও গান শেখা চালিয়ে যেও। প্রিয়াঙ্কা, আমার অনুপস্থিতি পূরণ হবার নয়, তবুও কারও জন্য কিছু থেমে থাকে না। দীপক (ছোট ভাই) তোমাদের আগলে রাখবে।”

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের উদ্দেশ্যে তিনি ময়নাতদন্ত ছাড়া মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার অনুরোধ জানান এবং পরিবারের খোঁজ রাখার আহ্বান জানান। এছাড়া সমকালের বর্তমান দায়িত্বপ্রাপ্ত সহকর্মী সুমন চৌধুরীকে বিব্রতের জন্য দুঃখ প্রকাশ করে অফিসে বকেয়া পাওনা টাকা থাকলে তা স্ত্রীর হাতে তুলে দেওয়ার অনুরোধ করেন।

বরিশাল মহানগর পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ জানান, আলামত হিসেবে সুইসাইড নোটগুলো জব্দ করা হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। পরে রাত ৯টার দিকে লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

উল্লেখ্য, পুলক চ্যাটার্জী দীর্ঘ দিন সমকালের বরিশাল ব্যুরো প্রধান ছিলেন। ২০২৩ সালের মে মাসে তিনি চাকরিচ্যুত হওয়ার পর থেকেই বিষণ্ণতায় ভুগছিলেন। বরিশাল প্রেসক্লাবের সাবেক এই সফল সাধারণ সম্পাদক সাংবাদিক সমাজ ও স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে অত্যন্ত পরিচিত মুখ ছিলেন। তাঁর এই অকাল প্রস্থানে বরিশালের সংবাদিকদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream