রাজস্থলীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান স্লাইড প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন দেখানো হয়েছে।
সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মডেল মসজিদের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান। এসময় আরো উপস্থিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নওশাদ খান, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, এমপি প্রতিনিধি আবুল হাশেমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাসহ স্থানীয় গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
এর পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু নিধনের জন্য দেশের সকল স্তরের জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং নিজ নিজ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার দিক নির্দেশনা প্রদান করা হয়েছে।
মতামত