পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক কর্মকর্তাকে সংযুক্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রণালয়ের ন্যস্তকৃত নিম্নবর্ণিত কর্মকর্তাকে বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে সংযুক্ত করা হলো।
প্রজ্ঞাপন অনুযায়ী, জনাব জয়নাল আবেদীন, উপসহকারী কৃষি কর্মকর্তা (১০ম গ্রেড), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লোহাগাড়া, চট্টগ্রামকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের নিমিত্ত সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপিও পাঠানো হয়েছে।
মতামত