সাতক্ষীরার কালীগঞ্জে ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার ২৬ দিন পর আওয়ামী লীগের ২ জন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ২ জন ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের বর্তমান এবং সাবেক ১২ জন চেয়ারম্যান সহ আওয়ামী লীগের ২১ জন নেতাকর্মী ও অজ্ঞাত আরো ৩০/৩৫ জনের নামে থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরার কালিগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। মামলা নং-৮ ।কালিগঞ্জ উপজেলার সাদপুর গ্রামের মৃত আদম আলী গাজীর ছেলে আফসার আলী গাজী বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্য আইনের (এ)৪/৫ ধারায় এই মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান সুমন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাই চেয়ারম্যান শেখ নাজমুল আহাসান, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল আলম বাবলু, থানা আওয়ামী লীগের সদস্য ও কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ, থানা আওয়ামী লীগের সদস্য ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান গাইন,থানা আওয়ামী লীগের সদস্য ও রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল-রাজি টোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, চাম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ভাড়াসিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান। মামলার অন্যান্য আসামিরা হলো জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাডভোকেট মোজাহার হোসেন কান্টু, ছাত্রলীগ নেতা অনেক মেহেদী, ও যুবলীগের ভাড়াসিমলা গ্রামের আবু বক্কর, জাহাঙ্গীর আলম, দাঁদপুর গ্রামের রেজাউল করিম, আসাদুর রহমান বাগবাটি গ্রামের হাফিজুর রহমান ডোডো, শীতলপুর গ্রামের মোস্তাফিজুর রহমান, নীলকন্ঠপুর গ্রামের মজিবুর রহমান ছাড়াও অজ্ঞাত ৩০/৩৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায় আসামীরা বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী (কার্যক্রম নিষিদ্ধ)।দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও নাশকতার পরিকল্পনা করিয়া সরকারকে উৎখাত ও জনসাধারণের শান্তি বিনষ্ট সহ সরকারি সম্পদ ক্ষতি সাধনের লক্ষ্যে দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠি, হকিস্টিক, রামদা, ককটেল, লোহার রড নিয়ে অন্তঘাত মূলক কর্মকাণ্ড করিবার উদ্দেশ্যে গত ১৬ আগস্ট রাত আনুমানিক ৩ টা১০ মিনিটের সময় কালীগঞ্জ উপজেলার ভাড়া শিমলা ইউনিয়ন পরিষদের বিপরীতে অবস্থিত ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে ককটেল সাদৃশ্য বস্তু বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। শব্দ শুনে ঘটনাস্থলে এসে কালিগঞ্জ থানা পুলিশকে খবর দেই। পুলিশ ঘটনাস্থল থেকে দু,টি ককটেল সাদৃশ্য এবং ১ টি সবুজ রঙের প্লাস্টিকের বোতল ও ১১ টি লাঠি উদ্ধার করে।
সাতক্ষীরার কালিগঞ্জ থানার ওসি এইচ এম শাহিন মামলার বিষয়টি নিশ্চিত করেন।
মতামত