শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
Bangla FM

চরভদ্রাসনে ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতা অভিযান শুরু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

চরভদ্রাসনে ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতা অভিযান শুরু
চরভদ্রাসনে ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতা অভিযান শুরু

ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ, এডিস মশার বংশবিস্তার রোধ এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদপুরের চরভদ্রাসনে শুরু হয়েছে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সকাল ৯টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত উদ্বোধনী কার্যক্রমে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

দেশব্যাপী চলমান তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে চরভদ্রাসনেও স্থানীয়ভাবে এ অভিযান শুরু করা হয়েছে। একই সময়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী কর্মসূচিটির উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন।

উদ্বোধনী বক্তব্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও অংশগ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পানি জমে থাকার সুযোগ না দেওয়া এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল নিয়মিত পরিষ্কার করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

পরে চরভদ্রাসনে স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়। অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল শনাক্ত করে তা ধ্বংস এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনগণকে সচেতন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ বলেন, “ডেঙ্গু প্রতিরোধ একটি সামাজিক দায়িত্ব। প্রশাসনের একার পক্ষে এ রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। প্রত্যেক নাগরিককে নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও পানি জমে আছে কি না, তা নিয়মিত খেয়াল করতে হবে।”

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে একদিনের অভিযান যথেষ্ট নয়। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সক্রিয় থাকতে হবে। প্রশাসন, জনপ্রতিনিধি, সরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গুর বিস্তার কার্যকরভাবে ঠেকানো সম্ভব।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

চরভদ্রাসনে ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream