শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
Bangla FM

রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত

সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশপ্রেমিক নাগরিকদের পাশাপাশি ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, উদ্ভাবক ও গবেষকদেরও দেশের অগ্রযাত্রায় যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনা ও দেশের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ নির্মাণে সরকারের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এমন একটি রাষ্ট্র গড়ে তোলার জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন বক্তার বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উদ্ভাবন নিয়ে তাদের উপস্থাপনায় দেশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। এসব পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা গেলে নির্ধারিত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের উন্নয়নে উদ্ভাবক ও উদ্যোক্তাদের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সময়ের প্রয়োজন অনুযায়ী নতুন চিন্তা ও উদ্ভাবনী সক্ষমতা নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। উদ্যোক্তা ও গবেষকদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে সরকার সবসময় পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

পরে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, দেশি-বিদেশি উদ্ভাবক এবং বিভিন্ন পর্যায়ের গবেষকেরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশপ্রেমিক নাগরিকদের পাশাপাশি ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, উদ্ভাবক ও গবেষকদেরও দেশের অগ্রযাত্রায় যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনা ও দেশের কাঙ্ক্ষিত ভবিষ্যৎ নির্মাণে সরকারের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এমন একটি রাষ্ট্র গড়ে তোলার জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিভিন্ন বক্তার বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উদ্ভাবন নিয়ে তাদের উপস্থাপনায় দেশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে। এসব পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা গেলে নির্ধারিত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের উন্নয়নে উদ্ভাবক ও উদ্যোক্তাদের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সময়ের প্রয়োজন অনুযায়ী নতুন চিন্তা ও উদ্ভাবনী সক্ষমতা নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। উদ্যোক্তা ও গবেষকদের প্রয়োজনীয় সহযোগিতা দিতে সরকার সবসময় পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

পরে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, দেশি-বিদেশি উদ্ভাবক এবং বিভিন্ন পর্যায়ের গবেষকেরা উপস্থিত ছিলেন।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream