পটুয়াখালীর বাউফলে ২০টি ইয়াবা ট্যাবলেটসহ মিরাজ মল্লিক (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টা ৫ মিনিটের দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের ইটের সোলিং সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) সম্বিত রায় সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালান। এ সময় মিরাজ মল্লিককে আটক করে তল্লাশি করা হলে তাঁর কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মিরাজ মল্লিক কাশিপুর গ্রামের মিলন মল্লিকের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী বাউফল থানায় মামলা হয়েছে। মামলা নম্বর ১৮, জিআর নম্বর ৩৩০, তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৬।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম সিরাজ জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মতামত