শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
Bangla FM

বিমানমন্ত্রীর সফর সূচীর চিঠিতে ২২ বানান ভুল

এম.শাহীন আল আমীন
এম.শাহীন আল আমীন জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

বিমানমন্ত্রীর সফর সূচীর চিঠিতে ২২ বানান ভুল
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের জামালপুর ও শেরপুর জেলার সফর সূচির সরকারী চিঠিতে ২২টি বানান ভুল রয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন মো: সোহেল পারভেজ। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সিনিয়র একান্ত সচিব।

জানা যায়, আইন শৃংখলা, উন্নয়ন, জনকল্যান মূলক কার্যক্রম ও জামালপুওে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ১৩ সেপ্টেম্বর( রোববার) সকাল ৮.০০ ঘটিকা হতে রাত ১০.০০ ঘটিকা পর্যন্ত তাঁর সফর কার্যক্রম চলমান থাকবে।

সফর উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের মন্ত্রীর দপ্তর থেকে ৮ সেপ্টেম্বর একটি চিঠি প্রকাশ করা হয়েছে। চিঠিতে মন্ত্রীর নামসহ ২২টি বানান ভুল করা হয়েছে। ভুলের মধ্যে রয়েছে মন্ত্রীর নাম এম.রাশিদুজ্জামান মিল্লাত এর পরিবর্তে লেখা হয়েছে এম.রাশিদুজ্জামান মিল্লত। ভাদ্র, যাতায়াত, গুলশান, নিজ, বাসভবন, হাউজ, আইন শৃংখলা, স্টেডিয়াম, ডিসি, স্থান, প্রধান অতিথি, রাজনৈতিক, উক্ত, সমূহ, ফটোগ্রাফার, অধিদপ্তর, মহা পরিচালক, ক্লোজ ও  এডমিনসহ ২২টি বানান ভুল রয়েছে।

সফর বিষয়ক চিঠিতে স্বাক্ষর করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের একান্ত সচিব মো: সোহেল পরভেজ। চিঠিটি ১১ সেপ্টেম্বর রাতে সোসাল মিডিয়ায় প্রকাশ হয়। বিএনপি ও অঙ্গ সংগঠনের বেশ কিছু নেতা কর্মী ও দলীয় পেজ থেকে চিঠিটি শেয়ার করা হয়। কেন্দ্রীয় ছাত্রদলের সহ- সভাপতি শাজাহান শাওন ও মহিলা দলের সভাপতি নুসরাত জাহান বিথিসহ অনেকেই নিজ নিজ ফেসবুক আইডি থেকে চিঠিটি শেয়ার করেছেন।

এ ব্যাপারে মন্ত্রীর একান্ত সচিব মো: সোহেল পারভেজ জানান, ফ্রন্ট জনিত সমস্যার কারনে বিষয়টি হয়েছে। পিডিএফ ফাইল ঠিক আছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

বিমানমন্ত্রীর সফর সূচীর চিঠিতে ২২ বানান ভুল

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream