মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুরে পরিচ্ছন্নতা অভিযান ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে মধুপুর উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ডেঙ্গু প্রতিরোধে চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং সাধারণ মানুষকে এ বিষয়ে আরও সচেতন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু রোগ প্রতিরোধে কেবল প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; এর জন্য প্রতিটি নাগরিককে নিজ দায়িত্বে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। বিশেষ করে কোথাও যাতে জমে থাকা পানি না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।
মতামত