দুর্নীতি দমন কমিশনের (দুদক) মুখপাত্র আখতারুল ইসলামের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আসিফ মাহমুদের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী রফিকুল ইসলাম জনি এ নোটিশ পাঠান।
এর আগে গত ২ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে আখতারুল ইসলাম আসিফ মাহমুদের বিরুদ্ধে বদলি, নিয়োগ ও পদোন্নতি সংক্রান্ত অনিয়মের অভিযোগের কথা জানান। এসব অভিযোগের ‘প্রাথমিক সত্যতা’ পাওয়া গেছে বলেও দাবি করেন দুদকের এই কর্মকর্তা।
আইনি নোটিশে আখতারুল ইসলামকে তার দেওয়া বক্তব্য ১৫ দিনের মধ্যে নিঃশর্তভাবে প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে যথাযথভাবে যাচাই করা এবং প্রমাণ-সমর্থিত তথ্য ছাড়া কোনো বক্তব্য না দেওয়ার অনুরোধ করা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য প্রত্যাহার না করলে আখতারুল ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০০ ধারাসহ প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
মতামত