বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

কোটা ইস্যুতে হাসিনা দিল্লি, ভাইবা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে: সরকারকে নাহিদ ইসলাম

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

কোটা ইস্যুতে হাসিনা দিল্লি, ভাইবা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে: সরকারকে নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সরকারি চাকরির ভাইভা পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রস্তাবের সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, রাজনৈতিক বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হলে এর পরিণতি ভালো নাও হতে পারে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটরিয়ামে ‘বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের রাজনৈতিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সরকারি চাকরির ভাইভা পরীক্ষায় নম্বর ৪০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অথচ আগে বলা হয়েছিল, ভাইভার নম্বর দলীয় নিয়োগের সুযোগ তৈরি করতে পারে। তার মতে, সাধারণ চাকরির পরীক্ষায় ভাইভার জন্য ২০০ এবং বিসিএসে ৫০ নম্বর রাখা যেতে পারে।

তিনি বলেন, সরকার যেন এমন সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে। যৌক্তিক সংস্কার হলে তারা সেটিকে সমর্থন করবেন বলেও জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘কোটা ইস্যু নিয়ে শেখ হাসিনা দিল্লিতে আছে, আর ভাইবা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে, তা আপনারা নিজেরাও টের পাবেন না।’ রাজনৈতিক কারণে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত না নেওয়ার জন্যও তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আশির দশক নিয়ে নতুন একটি প্রবণতা দেখা যাচ্ছে। সরকারের কিছু কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে, তারাও যেন সেই সময়ের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করছে। গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিশ্ব যখন সামনে এগিয়ে যাচ্ছে, তখন বাংলাদেশকে কোনোভাবেই পেছনে ফিরে যাওয়া উচিত নয়।

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, অভ্যুত্থানের পর দুই বছর পার হয়েছে। অন্তর্বর্তী সরকারের পর বর্তমানে নির্বাচিত সরকার দায়িত্বে রয়েছে। সরকারের দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন হয়েছে, তা জনগণকেই মূল্যায়ন করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, দলের সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু এবং বরিশাল জেলা সমন্বয়কারী আবু সাঈদ মুসা।

ববি শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক মোহাম্মদ বেলালের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব এস এম ওয়াহেদুর রহমান।

পরে ‘৩৬ জুলাই’ শীর্ষক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নাহিদ ইসলাম।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

কোটা ইস্যুতে হাসিনা দিল্লি, ভাইবা ইস্যু আপনাদের কোথায় পাঠাবে: সরকারকে নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream