বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

নতুন দায়িত্বে রেজা কিবরিয়া

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

নতুন দায়িত্বে রেজা কিবরিয়া
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রেজা কিবরিয়া।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে নতুন একটি স্থায়ী কমিটি গঠনের পাশাপাশি অর্থ মন্ত্রণালয় ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত দুটি কমিটি পুনর্গঠন করা হয়।

সংসদে নতুন কমিটি গঠন ও বিদ্যমান দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি। পরে কণ্ঠভোটে সংসদ সদস্যদের অনুমোদনের মাধ্যমে প্রস্তাবগুলো পাস হয়।

নতুন অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পান রেজা কিবরিয়া।

এ নিয়ে বর্তমান সংসদে গঠিত সংসদীয় কমিটির সংখ্যা দাঁড়িয়েছে ৪৬টিতে।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত ৩৯টি এবং বিষয়ভিত্তিক ১১টি—সব মিলিয়ে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর আগে মঙ্গলবার পাঁচটি কমিটি গঠন করা হয়। বুধবার অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের পর এখন পর্যন্ত মোট ৪৬টি কমিটি গঠিত হলো।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

নতুন দায়িত্বে রেজা কিবরিয়া

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রেজা কিবরিয়া।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে নতুন একটি স্থায়ী কমিটি গঠনের পাশাপাশি অর্থ মন্ত্রণালয় ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত দুটি কমিটি পুনর্গঠন করা হয়।

সংসদে নতুন কমিটি গঠন ও বিদ্যমান দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি। পরে কণ্ঠভোটে সংসদ সদস্যদের অনুমোদনের মাধ্যমে প্রস্তাবগুলো পাস হয়।

নতুন অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পান রেজা কিবরিয়া।

এ নিয়ে বর্তমান সংসদে গঠিত সংসদীয় কমিটির সংখ্যা দাঁড়িয়েছে ৪৬টিতে।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত ৩৯টি এবং বিষয়ভিত্তিক ১১টি—সব মিলিয়ে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর আগে মঙ্গলবার পাঁচটি কমিটি গঠন করা হয়। বুধবার অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের পর এখন পর্যন্ত মোট ৪৬টি কমিটি গঠিত হলো।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream