বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত

ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, নারীর প্রতি সহিংসতা, অশালীন ভাষা, বুলিংসহ নানা ধরনের সামাজিক অবক্ষয় ঠেকাতে নতুন ও যুগোপযোগী সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাইবার সুরক্ষা আইন প্রণয়নের জন্য গঠিত কমিটির বৈঠকের শুরুতে তিনি এ কথা জানান।

শামা ওবায়েদ বলেন, বর্তমানে সাইবার জগৎ ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের কর্মকাণ্ড হচ্ছে, যা থেকে নাগরিকদের সুরক্ষা দেওয়া জরুরি। এ কারণে একটি সাইবার সুরক্ষা আইন প্রয়োজন। তবে আইনটি এমন হতে হবে, যাতে মানুষের অধিকার ও নিরাপত্তা দুটিই নিশ্চিত হয়।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য ও প্রযুক্তি, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, তথ্য এবং আইন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের মতামত ও পরামর্শ নিয়ে কার্যকর একটি আইন তৈরিই এ কমিটির প্রধান উদ্দেশ্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর প্রতি সহিংসতা, অশালীন ভাষা ও বুলিংয়ের বিষয়টি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এসব কর্মকাণ্ডের প্রভাব শুধু ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং পুরো সমাজের ওপর পড়ছে। এতে সামাজিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সমাজ আরও অবক্ষয়ের দিকে এগিয়ে যেতে পারে।

তিনি বলেন, সাইবার জগতের ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দেশের মানুষকে সুরক্ষা দিতে চায় সরকার। এজন্য সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত নিয়ে মানুষের অধিকার ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে একটি যুগোপযোগী সাইবার সিকিউরিটি আইন প্রণয়ন করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

সাইবার সুরক্ষা আইনের প্রয়োজন আছে: শামা ওবায়েদ

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, নারীর প্রতি সহিংসতা, অশালীন ভাষা, বুলিংসহ নানা ধরনের সামাজিক অবক্ষয় ঠেকাতে নতুন ও যুগোপযোগী সাইবার সুরক্ষা আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাইবার সুরক্ষা আইন প্রণয়নের জন্য গঠিত কমিটির বৈঠকের শুরুতে তিনি এ কথা জানান।

শামা ওবায়েদ বলেন, বর্তমানে সাইবার জগৎ ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের কর্মকাণ্ড হচ্ছে, যা থেকে নাগরিকদের সুরক্ষা দেওয়া জরুরি। এ কারণে একটি সাইবার সুরক্ষা আইন প্রয়োজন। তবে আইনটি এমন হতে হবে, যাতে মানুষের অধিকার ও নিরাপত্তা দুটিই নিশ্চিত হয়।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য ও প্রযুক্তি, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, তথ্য এবং আইন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের মতামত ও পরামর্শ নিয়ে কার্যকর একটি আইন তৈরিই এ কমিটির প্রধান উদ্দেশ্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীর প্রতি সহিংসতা, অশালীন ভাষা ও বুলিংয়ের বিষয়টি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এসব কর্মকাণ্ডের প্রভাব শুধু ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং পুরো সমাজের ওপর পড়ছে। এতে সামাজিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সমাজ আরও অবক্ষয়ের দিকে এগিয়ে যেতে পারে।

তিনি বলেন, সাইবার জগতের ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দেশের মানুষকে সুরক্ষা দিতে চায় সরকার। এজন্য সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মতামত নিয়ে মানুষের অধিকার ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে একটি যুগোপযোগী সাইবার সিকিউরিটি আইন প্রণয়ন করা হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream