বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

পিরোজপুরে বিএনপি কার্যালয়ে ভাঙচুর

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

পিরোজপুরে বিএনপি কার্যালয়ে ভাঙচুর
ছবি: সংগৃহীত

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপির একটি কার্যালয়ে তালা ভেঙে ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে সদর ইউনিয়নের মিঠাখালী আলম বাজার এলাকায় দলটির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে অজ্ঞাত ব্যক্তিরা কার্যালয়ের শাটারের তালা ভেঙে ভেতরে ঢুকে চেয়ার ও টেলিভিশনসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। পরে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই তারা সেখান থেকে চলে যায়।

এ সময় কার্যালয়ে থাকা কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও একটি এলইডি টেলিভিশন ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে মঠবাড়িয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি ভাঙা প্লাস্টিকের চেয়ার, একটি ভাঙা এলইডি টেলিভিশন, একটি তালা এবং লাল কস্টেপে মোড়ানো দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।

পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী বলেন, রাতে তারা কার্যালয়ে ভাঙচুরের বিষয়টি জানতে পারেন। পরে প্রশাসনকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরে বিএনপি কার্যালয়ে ভাঙচুর

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream