বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের সময়সূচি জানিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোট অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর। দুই দিন পর ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

মনোনয়নপত্র বাছাইয়ের পর ৩০ সেপ্টেম্বর থেকে আপিলের সুযোগ থাকবে, যা চলবে ৪ অক্টোবর পর্যন্ত। এসব আপিলের নিষ্পত্তি করা হবে ৬ অক্টোবর।

এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। পরদিন ৮ অক্টোবর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের সময়সূচি জানিয়েছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোট অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর। দুই দিন পর ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

মনোনয়নপত্র বাছাইয়ের পর ৩০ সেপ্টেম্বর থেকে আপিলের সুযোগ থাকবে, যা চলবে ৪ অক্টোবর পর্যন্ত। এসব আপিলের নিষ্পত্তি করা হবে ৬ অক্টোবর।

এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। পরদিন ৮ অক্টোবর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream