বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

বিএনপি শুধু কথা নয়, বাস্তবায়নে বিশ্বাস করে: সমাজকল্যামন্ত্রী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

বিএনপি শুধু কথা নয়, বাস্তবায়নে বিশ্বাস করে: সমাজকল্যামন্ত্রী
ছবি: সংগৃহীত

বিএনপি শুধু বক্তব্য দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, তারা প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ফেনীর ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলগাজী সফর উপলক্ষে মাঠ পরিদর্শনে যান মন্ত্রী। এ সময় তিনি সফরের প্রস্তুতি, সম্ভাব্য জনসমাগম, নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, বিএনপি দেশের মানুষের কল্যাণে কাজ করে এবং দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে চায়। জনগণ অতীতেও বিএনপির ওপর আস্থা রেখেছে, ভবিষ্যতেও সেই আস্থা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী জানান, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ফুলগাজীতে কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচির উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা এবং কৃষক কার্ডের কার্যক্রম। একই সঙ্গে ২৪৯ কিলোওয়াট ক্ষমতার একটি সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনেরও উদ্বোধন করা হবে।

এ ছাড়া ওইদিন ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে মুহুরী প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি শেষে ফুলগাজীর শ্রীপুরে তার মাতুলালয় মজুমদার বাড়িতে যাবেন তিনি এবং পারিবারিক কবরস্থানে জিয়ারত করবেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রস্তুতি চলছে জানিয়ে জাহিদ হোসেন বলেন, সফরটি যাতে সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পরিদর্শনের সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহাবুবউল করিম, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন ভুঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপসহ দলটির স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি শুধু কথা নয়, বাস্তবায়নে বিশ্বাস করে: সমাজকল্যামন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream