বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

বাউফলে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আবু রায়হান
আবু রায়হান উপজেলা প্রতিনিধি
| ফটো কার্ড

 বাউফলে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
সংগৃহীত ছবি

পটুয়াখালীর বাউফলে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুবেল হাওলাদার (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির দরজার সামনে বাউফল-কালিশুরী সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুবেল হাওলাদার কালিশুরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মো. বাবুল হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) সম্বিত রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রুবেলকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলাটি বাউফল থানার মামলা নং-১৬, জিআর-৩২৮, তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

বাউফলে ৩০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পটুয়াখালীর বাউফলে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুবেল হাওলাদার (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির দরজার সামনে বাউফল-কালিশুরী সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রুবেল হাওলাদার কালিশুরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মো. বাবুল হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) সম্বিত রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রুবেলকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলাটি বাউফল থানার মামলা নং-১৬, জিআর-৩২৮, তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৬।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream