মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
Bangla FM

বাউফলে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আবু রায়হান
আবু রায়হান উপজেলা প্রতিনিধি
| ফটো কার্ড

বাউফলে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
বাউফলে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হেলাল গাজী (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লক্ষীপাশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বাউফল থানার এসআই (নিঃ) সম্বিত রায় সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ইয়াবা বিক্রির অভিযোগে হেলাল গাজীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হেলাল গাজী দক্ষিণ লক্ষীপাশা গ্রামের মো. মতলেব গাজীর ছেলে।

এ ঘটনায় বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলাটি নং-২৫, জিআর-২৯৭; তারিখ ১৫ আগস্ট ২০২৬।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হেলাল গাজীকে আদালতে পাঠানো হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বাউফলে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পটুয়াখালীর বাউফলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হেলাল গাজী (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লক্ষীপাশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বাউফল থানার এসআই (নিঃ) সম্বিত রায় সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ইয়াবা বিক্রির অভিযোগে হেলাল গাজীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হেলাল গাজী দক্ষিণ লক্ষীপাশা গ্রামের মো. মতলেব গাজীর ছেলে।

এ ঘটনায় বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলাটি নং-২৫, জিআর-২৯৭; তারিখ ১৫ আগস্ট ২০২৬।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হেলাল গাজীকে আদালতে পাঠানো হবে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream