সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM

জমি নিয়ে বিরোধের জেরে বোনকে হত্যার অভিযোগ তিন ভাইয়ের বিরুদ্ধে

ছবি বাংলা এফএম

জয়পুরহাটে জমিজমা নিয়ে বিরোধের জেরে আপন তিন ভাইয়ের বিরুদ্ধে তাদের বোনকে কোদালের গোড়া দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় প্রায় সাত দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার ভোরে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বিলকিস বানু।

মামলার বিবরণ ও নিহতের পরিবারের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিক জানান, জয়পুরহাট সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত হেলাল উদ্দীনের স্ত্রী বিলকিস বানু পৈত্রিক সূত্রে পাওয়া ৩৯ শতক জমিতে চাষাবাদের কাজ দেখতে যান।

এ সময় জমি নিয়ে তার তিন ভাই রুহুল আমিন, জয়নাল আবেদীন ও কোরবান আলীর সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

অভিযোগ রয়েছে, অপর দুই ভাইয়ের প্ররোচনায় ছোট ভাই রুহুল আমিন কোদালের গোড়া দিয়ে বিলকিস বানুর মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় সাত দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার ভোরে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান সদর থানার ওসি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

জমি নিয়ে বিরোধের জেরে বোনকে হত্যার অভিযোগ তিন ভাইয়ের বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জয়পুরহাটে জমিজমা নিয়ে বিরোধের জেরে আপন তিন ভাইয়ের বিরুদ্ধে তাদের বোনকে কোদালের গোড়া দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় প্রায় সাত দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার ভোরে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান বিলকিস বানু।

মামলার বিবরণ ও নিহতের পরিবারের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিক জানান, জয়পুরহাট সদর উপজেলার হরিপুর গ্রামের মৃত হেলাল উদ্দীনের স্ত্রী বিলকিস বানু পৈত্রিক সূত্রে পাওয়া ৩৯ শতক জমিতে চাষাবাদের কাজ দেখতে যান।

এ সময় জমি নিয়ে তার তিন ভাই রুহুল আমিন, জয়নাল আবেদীন ও কোরবান আলীর সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

অভিযোগ রয়েছে, অপর দুই ভাইয়ের প্ররোচনায় ছোট ভাই রুহুল আমিন কোদালের গোড়া দিয়ে বিলকিস বানুর মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় সাত দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার ভোরে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছেলে আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে জানান সদর থানার ওসি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream