বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগ দিলেন আফরোজা আব্বাস

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগ দিলেন আফরোজা আব্বাস
ছবি: সংগৃহীত

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন আফরোজা আব্বাস। আজ বৃহস্পতিবার  তিনি এই পদে যোগ দেন।

তিনি জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদের সহধর্মিণী।

গত ১৬ জুন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে আফরোজা আব্বাসকে অবৈতনিকভাবে এই পদে নিয়োগ দেয়। এ নিয়োগ যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে। 

তবে সরকার ইচ্ছা করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে। একইভাবে তিনিও যেকোনো সময় পদত্যাগ করতে পারবেন।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা নারীর ক্ষমতায়নে কাজ করে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগ দিলেন আফরোজা আব্বাস

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন আফরোজা আব্বাস। আজ বৃহস্পতিবার  তিনি এই পদে যোগ দেন।

তিনি জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদের সহধর্মিণী।

গত ১৬ জুন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে আফরোজা আব্বাসকে অবৈতনিকভাবে এই পদে নিয়োগ দেয়। এ নিয়োগ যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বলবৎ থাকবে। 

তবে সরকার ইচ্ছা করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে। একইভাবে তিনিও যেকোনো সময় পদত্যাগ করতে পারবেন।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা নারীর ক্ষমতায়নে কাজ করে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream