বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়নপত্র বাছাই ২৯ সেপ্টেম্বর

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়নপত্র বাছাই ২৯ সেপ্টেম্বর
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোট হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণা করেন। এর আগে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন উপনির্বাচনের সময়সূচি চূড়ান্ত করে।

তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের ২৭ সেপ্টেম্বরের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে ৭ অক্টোবর পর্যন্ত। পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। পাশাপাশি অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, রুহিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং ভুল্লি উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন।

ইসি সচিব জানান, এবারের উপনির্বাচনেও বিদেশে থাকা ভোটারদের জন্য ‘আউট অব কান্ট্রি’ ভোটিং ব্যবস্থা রাখা হয়েছে। সর্বশেষ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনের ৩৮৬ জন ভোটার ৩৩টি দেশ থেকে এ ব্যবস্থায় নিবন্ধন করেছিলেন। এর মধ্যে সৌদি আরব থেকেই সবচেয়ে বেশি ভোটার নিবন্ধিত হন।

এ ছাড়া দেশের ভেতরে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিল ৪ হাজার ৪৫ জন। তাদের মধ্যে ২ হাজার ৭৩৫ জন ছিলেন সরকারি চাকরিজীবী।

গত ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও-১ আসনের তৎকালীন সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান অনুযায়ী তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়।

সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে কোনো ব্যক্তি সংসদ সদস্য হওয়ার যোগ্য থাকেন না। কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হলে দায়িত্ব গ্রহণের দিনই তার সংসদীয় আসন শূন্য হয়ে যায়।

অন্যদিকে সংবিধানের ১২৩(৪) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদের কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। সেই সময়সীমা বিবেচনায় নিয়ে এবার ভোটের তফসিল ঘোষণা করল ইসি।

আসনটি শূন্য হওয়ার পর গত ৩০ আগস্ট জামায়াতে ইসলামী এ আসনে তাদের প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

অন্যদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল আমীন ও বড় মেয়ে মির্জা শামারুহর নাম রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়নপত্র বাছাই ২৯ সেপ্টেম্বর

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream