বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

তৌহিদুর রহমান
তৌহিদুর রহমান রাজবাড়ী প্রতিনিধি:
| ফটো কার্ড

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার
রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (০৮ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, পাংশা উপজেলার কাচারীপাড়া গ্রামের মৃত মতিয়ার মিয়ার ছেলে মো. মনজুর মিয়া মঞ্জু (৪০) এবং বাহাদুরপুর গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে মো. শরীফ মোল্লা (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানা পুলিশের একটি দল হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী বেড়িবাঁধের পাকা সড়কে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করে। পরে তাদের তল্লাশি করে একটি সচল পাইপগান ও দুটি তাজা শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।এ ঘটনায় পাংশা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, গ্রেপ্তার মনজুর মিয়া মঞ্জুর বিরুদ্ধে হত্যা, অপহরণ ও চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি এবং মারামারিসহ একাধিক মামলা রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে রাজবাড়ী সদর, পাংশা ও ঠাকুরগাঁও সদর থানায় বিভিন্ন সময়ে মোট ছয়টি মামলা হয়েছে। অপর গ্রেপ্তার শরীফ মোল্লার বিরুদ্ধেও দস্যুতা ও পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি। তার বিরুদ্ধে পাংশা থানায় ২০২২, ২০২৪ ও অন্যান্য সময়ে দায়ের করা মোট চারটি মামলার তথ্য পাওয়া গেছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (০৮ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, পাংশা উপজেলার কাচারীপাড়া গ্রামের মৃত মতিয়ার মিয়ার ছেলে মো. মনজুর মিয়া মঞ্জু (৪০) এবং বাহাদুরপুর গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে মো. শরীফ মোল্লা (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানা পুলিশের একটি দল হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী বেড়িবাঁধের পাকা সড়কে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করে। পরে তাদের তল্লাশি করে একটি সচল পাইপগান ও দুটি তাজা শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।এ ঘটনায় পাংশা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, গ্রেপ্তার মনজুর মিয়া মঞ্জুর বিরুদ্ধে হত্যা, অপহরণ ও চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি এবং মারামারিসহ একাধিক মামলা রয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে রাজবাড়ী সদর, পাংশা ও ঠাকুরগাঁও সদর থানায় বিভিন্ন সময়ে মোট ছয়টি মামলা হয়েছে। অপর গ্রেপ্তার শরীফ মোল্লার বিরুদ্ধেও দস্যুতা ও পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি। তার বিরুদ্ধে পাংশা থানায় ২০২২, ২০২৪ ও অন্যান্য সময়ে দায়ের করা মোট চারটি মামলার তথ্য পাওয়া গেছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream