জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ.কে.এম সামিউল আজিম শান্ত দলীয় পদ থেকে পদত্যাগের আবেদন করেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দেওয়ানগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়কের কাছে লিখিতভাবে আবেদন করেন তিনি।
লিখিত আবেদনে শান্ত উল্লেখ করেন, পারিবারিক সমস্যার কারণে বর্তমানে তার পক্ষে সংগঠনের দায়িত্ব সঠিকভাবে ও সক্রিয়ভাবে পালন করা সম্ভব হচ্ছে না। তাই স্বেচ্ছায় দেওয়ানগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
আবেদনে তিনি আরও বলেন, পদ থেকে অব্যাহতি নিলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতি তার ভালোবাসা ও আনুগত্য সবসময় অটুট থাকবে।
মতামত