বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
Bangla FM

মহাখালী টোবাকো ভবনে আগুন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

মহাখালী টোবাকো ভবনে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীতে একটি পুরাতন ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১২ মিনিটের দিকে ব্রিটিশ টোব্যাকোর এসকে শপিং মলের পেছনের ওই ভবনে আগুন লাগে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাখালী রেলগেট এলাকায় ব্রিটিশ টোব্যাকো এসকে শপিং মলের পেছনে একটি পুরাতন ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়।

তিনি বলেন, তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট বর্তমানে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছে। আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা কেউ ভবনের ভেতরে আটকা পড়ার তথ্য পাওয়া যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মহাখালী টোবাকো ভবনে আগুন

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মহাখালীতে একটি পুরাতন ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১২ মিনিটের দিকে ব্রিটিশ টোব্যাকোর এসকে শপিং মলের পেছনের ওই ভবনে আগুন লাগে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাখালী রেলগেট এলাকায় ব্রিটিশ টোব্যাকো এসকে শপিং মলের পেছনে একটি পুরাতন ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়।

তিনি বলেন, তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট বর্তমানে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছে। আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা কেউ ভবনের ভেতরে আটকা পড়ার তথ্য পাওয়া যায়নি।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream