সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM

দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই ছিল চ্যাম্পিয়ন: রিজভী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই ছিল চ্যাম্পিয়ন: রিজভী
ছবি: সংগৃহীত

দারিদ্র্য বিমোচনে বিএনপি বরাবরই অগ্রণী ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ এ সভার আয়োজন করে।

রুহুল কবির রিজভী বলেন, অর্থমন্ত্রী হিসেবে এম সাইফুর রহমান দেশের অর্থনীতিকে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার সময়ে অর্থপাচার ও ব্যাংক লুটের মতো ঘটনা দেখা যায়নি বলেও দাবি করেন তিনি। কৃষিভিত্তিক বিভিন্ন অর্থনৈতিক কর্মসূচির মাধ্যমে সাইফুর রহমান দেশের দুর্ভিক্ষ ও অভাব মোকাবিলায় ভূমিকা রেখেছিলেন বলে মন্তব্য করেন রিজভী।

তিনি বলেন, পরবর্তী সময়ে ব্যাংক থেকে অর্থ লুট ও পাচারের যে চিত্র দেখা গেছে, সাইফুর রহমানের দায়িত্ব পালনকালে এমন পরিস্থিতি ছিল না। তার ভাষ্য, গত ১৭ বছরে দেশের অর্থনীতিকে দুর্বল করে ফেলা হয়েছে এবং ব্যাপক লুটপাট হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপির শাসনামলে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে দারিদ্র্য কমানোর ক্ষেত্রেও দলটি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

এম সাইফুর রহমানের অবদানের কথা তুলে ধরে রিজভী বলেন, তার সময়ে শেয়ারবাজারে বড় ধরনের লুটপাটের ঘটনা ঘটেনি। দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর পাশাপাশি কৃষিকে অর্থনৈতিক উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে প্রতিষ্ঠায় তিনি ভূমিকা রেখেছেন।

তিনি আরও বলেন, দেশে সামাজিক সুরক্ষার ধারণা প্রবর্তনের ক্ষেত্রেও সাইফুর রহমানের অবদান রয়েছে। তার নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে কৃষিনির্ভর অর্থনীতিকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব হয়েছিল।

রিজভী আশা প্রকাশ করেন, বাংলাদেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে যাবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই ছিল চ্যাম্পিয়ন: রিজভী

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream