সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM

ডিসির নামে ভুয়া নম্বর দিয়ে চাঁদা চাওয়া! বান্দরবান জেলা প্রশাসনের জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি

মো: আলম
মো: আলম জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

ডিসির নামে ভুয়া নম্বর দিয়ে চাঁদা চাওয়া! বান্দরবান জেলা প্রশাসনের জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি

বান্দরবানের জেলা প্রশাসক  মোঃ সানিউল ফেরদৌস  সকলকে এ বিষয়ে সতর্ক থাকার এবং বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।

বান্দরবান জেলা প্রশাসকের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা। একটি ভুয়া মোবাইল নম্বর থেকে জেলার উন্নয়ন কাজের নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে আর্থিক সাহায্য চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন।

আজ সোমবার জেলা প্রশাসকের কার্যালয়, আইসিটি শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ০১৮১৭৬৫৩২৬ নম্বর ব্যবহার করে "জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা" এর নামে বান্দরবান জেলার উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে আর্থিক সহায়তা-সহযোগিতা চাওয়া হচ্ছে।

 প্রশাসনের অবস্থান

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, উক্ত নম্বরটি জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলার কোনো অফিসিয়াল মোবাইল নম্বর নয়। এ ধরনের প্রতারণার বিষয়ে ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা প্রশাসকের অনুরোধ

তিনি আরও বলেন, “জেলা প্রশাসনের পক্ষ থেকে কখনোই ফোন করে ব্যক্তিগতভাবে বা কোনো নম্বর দিয়ে টাকা-পয়সা চাওয়া হয় না। কেউ এমন ফোন পেলে তাৎক্ষণিকভাবে পুলিশ বা জেলা প্রশাসনকে জানান।

যোগাযোগের ঠিকানা

প্রকৃত প্রয়োজনে যোগাযোগের জন্য জেলা প্রশাসকের অফিসিয়াল ফোন: ০২৩০১২০১

ই-মেইল: dcbandarban@mopa.gov.bd

ওয়েবসাইট: www.bandarban.gov.bd

জেলা প্রশাসনের এই বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট সকল দপ্তর, উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ সুপার, বিজিবি, ডিজিএফআই সহ সকলকে অবগতির জন্য পাঠানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

ডিসির নামে ভুয়া নম্বর দিয়ে চাঁদা চাওয়া! বান্দরবান জেলা প্রশাসনের জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বান্দরবানের জেলা প্রশাসক  মোঃ সানিউল ফেরদৌস  সকলকে এ বিষয়ে সতর্ক থাকার এবং বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।

বান্দরবান জেলা প্রশাসকের নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা। একটি ভুয়া মোবাইল নম্বর থেকে জেলার উন্নয়ন কাজের নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে আর্থিক সাহায্য চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসন।

আজ সোমবার জেলা প্রশাসকের কার্যালয়, আইসিটি শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ০১৮১৭৬৫৩২৬ নম্বর ব্যবহার করে "জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা" এর নামে বান্দরবান জেলার উন্নয়ন কর্মকাণ্ডের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে আর্থিক সহায়তা-সহযোগিতা চাওয়া হচ্ছে।

 প্রশাসনের অবস্থান

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, উক্ত নম্বরটি জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলার কোনো অফিসিয়াল মোবাইল নম্বর নয়। এ ধরনের প্রতারণার বিষয়ে ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা প্রশাসকের অনুরোধ

বান্দরবানের জেলা প্রশাসক  মোঃ সানিউল ফেরদৌস  সকলকে এ বিষয়ে সতর্ক থাকার এবং বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।

তিনি আরও বলেন, “জেলা প্রশাসনের পক্ষ থেকে কখনোই ফোন করে ব্যক্তিগতভাবে বা কোনো নম্বর দিয়ে টাকা-পয়সা চাওয়া হয় না। কেউ এমন ফোন পেলে তাৎক্ষণিকভাবে পুলিশ বা জেলা প্রশাসনকে জানান।

যোগাযোগের ঠিকানা

প্রকৃত প্রয়োজনে যোগাযোগের জন্য জেলা প্রশাসকের অফিসিয়াল ফোন: ০২৩০১২০১

ই-মেইল: dcbandarban@mopa.gov.bd

ওয়েবসাইট: www.bandarban.gov.bd

জেলা প্রশাসনের এই বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট সকল দপ্তর, উপজেলা নির্বাহী অফিসার, পুলিশ সুপার, বিজিবি, ডিজিএফআই সহ সকলকে অবগতির জন্য পাঠানো হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream