রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
Bangla FM

শাহপরীর দ্বীপ থেকে মাদক উদ্ধার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

শাহপরীর দ্বীপ থেকে মাদক উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সাবরাং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শাহপরীর দ্বীপ মাঝের ডেইল এলাকা থেকে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করা হয়েছে। 

শনিবার ৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।

র‌্যাবের আভিযানিক দল জানতে পারে শাহপরীর দ্বীপ মাঝের ডেইল এলাকার খামিন মাঝির বসতবাড়ির পশ্চিম পাশের ফাঁকা জায়গায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদে র‌্যাবের আভিযানিক দল তাৎক্ষণিকভাবে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে দ্রুত অন্ধকারে সুকৌশলে পালিয়ে যায়। ঘটনাস্থলে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১ কেজি ওজনের ৩টি অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেট উদ্ধার করা হয়, যার প্রতিটির গায়ে "GUANYINWANG" লেখা রয়েছে। প্যাকেটগুলো থেকে ৩ কেজি কথিত অ্যামফিটামিন জাতীয় ক্রিস্টাল মেথ (আইস) মাদক জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা। 

জানা যায়, দীর্ঘদিন ধরে অত্যন্ত সুকৌশলে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ক্রিস্টাল মেথসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে টেকনাফ ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে পলাতক মাদক কারবারিরা। উদ্ধার আলামত আইনগত ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক মাদক কারবারিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

শাহপরীর দ্বীপ থেকে মাদক উদ্ধার

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream