সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM

বরগুনার আমতলীতে শিক্ষার্থী ইমন হত্যার প্রতিবাদে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

বরগুনার আমতলীতে শিক্ষার্থী ইমন হত্যার প্রতিবাদে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ
বরগুনার আমতলীতে শিক্ষার্থী ইমন হত্যার প্রতিবাদে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

বরগুনার আমতলী সরকারি একে হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী জাবেদ ইমন হত্যার বিচার ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবিতে রবিবার ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ধরে আমতলী পৌর শহরের একে স্কুল চৌরাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। তারা ইমন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রতিবাদকারীদের দাবি, দ্রুত এ হত্যাকাণ্ডের তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় না আনা হলে তারা আরও কঠোর কর্মসূচি দেবেন।

ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। দুপুর ১২টার পর অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে আমতলী থানা পুলিশ জানিয়েছে, ইমন হত্যার ঘটনায় তদন্ত চলছে। দোষীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

বরগুনার আমতলীতে শিক্ষার্থী ইমন হত্যার প্রতিবাদে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বরগুনার আমতলী সরকারি একে হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী জাবেদ ইমন হত্যার বিচার ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবিতে রবিবার ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ধরে আমতলী পৌর শহরের একে স্কুল চৌরাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। তারা ইমন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রতিবাদকারীদের দাবি, দ্রুত এ হত্যাকাণ্ডের তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় না আনা হলে তারা আরও কঠোর কর্মসূচি দেবেন।

ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। দুপুর ১২টার পর অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে আমতলী থানা পুলিশ জানিয়েছে, ইমন হত্যার ঘটনায় তদন্ত চলছে। দোষীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream