সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM

কক্সবাজারে চাঞ্চল্যকর ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

কক্সবাজার পৌরসভার আলীর জাহাল সিটি কলেজ এলাকায় চাঞ্চল্যকর মো: ইকরাম (৪০) হত্যাচেষ্টা ও গুলিবর্ষণ মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি গ্রেফতার হয়েছে।

গ্রেপ্তার মো: মুবিন (২৭) কক্সবাজার সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পলাইন্যা কাটা এলাকার রফিকুল ইসলামের ছেলে।

গত ১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাতে কক্সবাজার পৌরসভার আলীরজাহাল এলাকায় সিটি কলেজের সামনে ইকরামকে হত্যার উদ্দেশ্যে গুলি করে আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর কক্সবাজার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। উক্ত মামলায় গ্রেফতার মুবিন এজাহারনামীয় ৩ নম্বর আসামি।

র‌্যাব-১৫ জানায়, ব্যাটালিয়ন সদর কক্সবাজারের একটি আভিযানিক দল গোপন সংবাদে চাঞ্চল্যকর এই মামলার পলাতক আসামি মুবিন কক্সবাজার লিংক রোড রেল ক্রসিং এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যে ৬ সেপ্টেম্বর রাতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে চাঞ্চল্যকর ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কক্সবাজার পৌরসভার আলীর জাহাল সিটি কলেজ এলাকায় চাঞ্চল্যকর মো: ইকরাম (৪০) হত্যাচেষ্টা ও গুলিবর্ষণ মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি গ্রেফতার হয়েছে।

গ্রেপ্তার মো: মুবিন (২৭) কক্সবাজার সদর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পলাইন্যা কাটা এলাকার রফিকুল ইসলামের ছেলে।

গত ১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাতে কক্সবাজার পৌরসভার আলীরজাহাল এলাকায় সিটি কলেজের সামনে ইকরামকে হত্যার উদ্দেশ্যে গুলি করে আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর কক্সবাজার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। উক্ত মামলায় গ্রেফতার মুবিন এজাহারনামীয় ৩ নম্বর আসামি।

র‌্যাব-১৫ জানায়, ব্যাটালিয়ন সদর কক্সবাজারের একটি আভিযানিক দল গোপন সংবাদে চাঞ্চল্যকর এই মামলার পলাতক আসামি মুবিন কক্সবাজার লিংক রোড রেল ক্রসিং এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যে ৬ সেপ্টেম্বর রাতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream