সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM

নতুন দায়িত্ব পেলেন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ভূঁইয়া

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

নতুন দায়িত্ব পেলেন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ভূঁইয়া
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয়-সম্পর্কিত ১০টি স্থায়ী কমিটি নতুন করে গঠন ও পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।

রোববার জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে কমিটিগুলো গঠন ও পুনর্গঠনের প্রস্তাব পাস হয়। সংসদ নেতার পক্ষে চিফ হুইপ নূরুল ইসলাম মণি প্রস্তাবগুলো সংসদে উত্থাপন করেন।

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং সংসদের কার্যপ্রণালী বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধির আওতায় এসব প্রস্তাব উপস্থাপন করা হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিতে পদাধিকারবলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী সদস্য হিসেবে থাকছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, চট্টগ্রাম-৫ আসনের মীর মোহাম্মদ হেলালউদ্দিন, চট্টগ্রাম-৩ আসনের মোস্তফা কামাল পাশা, রাঙ্গামাটি আসনের দীপেন দেওয়ান, চট্টগ্রাম-১২ আসনের মোহাম্মদ এনামুল হক, যশোর-২ আসনের মোহাম্মদ মোস্তফা আল ফয়সাল, চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের মোহাম্মদ জহিরুল ইসলাম এবং নেত্রকোনা-৫ আসনের মাসুম মোস্তফা।

সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজ পর্যালোচনা, প্রয়োজনীয় সুপারিশ প্রদান এবং সরকারের কর্মকাণ্ডে সংসদীয় জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে।

একই দিনে কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, শ্রম ও কর্মসংস্থান, সংস্কৃতি বিষয়ক, খাদ্য, প্রাথমিক ও গণশিক্ষা, মৎস্য ও প্রাণিসম্পদ, যুব ও ক্রীড়া এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটিও গঠন ও পুনর্গঠন করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

নতুন দায়িত্ব পেলেন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ ভূঁইয়া

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream