রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
Bangla FM

আবারও সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

আবারও সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল
আবারও সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি করা জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করে নতুন ‘দুর্বল’ আইন উত্থাপনের প্রতিবাদে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।

রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে আইনমন্ত্রী আসাদুজ্জামান ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল’ পাসের জন্য উত্থাপন করেন। একই দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’ পাসের জন্য সংসদে পেশ করেন। বিল দুটি ইতিপূর্বে অন্তর্বর্তীকালীন সরকারের সময় অধ্যাদেশ হিসেবে জারি করা হলেও পরবর্তীতে তা বাতিল করে নতুন করে সংসদে আনা হয়।

বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, “সরকারের পক্ষ থেকে পূর্বে অধ্যাদেশগুলো বাতিলের সময় বলা হয়েছিল আরও শক্তিশালী ও কার্যকর আইন আনা হবে। কিন্তু এখন যে মানবাধিকার সংক্রান্ত বিল আনা হয়েছে, সেখানে স্পষ্ট দ্বৈত প্রয়োগ দেখা যাচ্ছে। মানবাধিকার কমিশনকে একক বা সমান কর্তৃত্ব দেওয়া হয়নি।”

তিনি আরও ব্যাখ্যা করে বলেন, কোনো সাধারণ নাগরিক মানবাধিকার লঙ্ঘন করলে কমিশন সরাসরি তদন্ত করতে পারবে, কিন্তু শৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রের কর্মচারীদের ক্ষেত্রে তদন্তের প্রক্রিয়ায় বাধা তৈরি করা হয়েছে। রাষ্ট্রের নাগরিক হিসেবে একই অপরাধের বিচারে আইনের এমন দ্বৈত প্রয়োগ মেনে নেওয়া যায় না।

আইনের দ্বৈত রূপ ও দুর্বল ধারার বিরোধিতা করে বিরোধীদলীয় নেতা বলেন, “আমরা এই দুর্বল আইন পাসের অংশীদার হব না। তাই এই আলোচনার অংশ না নিয়ে আমরা সংসদ থেকে ওয়াকআউট করছি।”

বিরোধী দলের ওয়াকআউটের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্তব্য করে বলেন, “ওয়াকআউট করার জন্য আপনাদের ধন্যবাদ।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

আবারও সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream