সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM

কোচদের ক্ষেত্রেও বৈষম্য, মুখ খুললেন মিসবাহ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
| ফটো কার্ড

কোচদের ক্ষেত্রেও বৈষম্য, মুখ খুললেন মিসবাহ
কোচদের ক্ষেত্রেও বৈষম্য, মুখ খুললেন মিসবাহ

স্থানীয় ও বিদেশি কোচদের সঙ্গে পাকিস্তান ক্রিকেটে একরকম আচরণ করা হয় না বলে এমন বিস্ফোরক অভিযোগ করেছেন দেশটির সাবেক টেস্ট অধিনায়ক ও সম্প্রতি জাতীয় নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ানো মিসবাহ উল হক।

মিসবাহর দাবি, ব্যর্থতার দায়ে স্থানীয় কোচদেরই বেশি সমালোচনার মুখে পড়তে হয় যেখানে  বিদেশি কোচদের তুলনামূলকভাবে বেশি ক্ষমতা ও কর্তৃত্ব দেওয়া হয়।

টেলিভিশনের এক অনুষ্ঠানে মিসবাহ বলেন, ‘এটা সত্য যে পাকিস্তান ক্রিকেটে স্থানীয় ও বিদেশি কোচদের সঙ্গে ভিন্নভাবে আচরণ করা হয়। বিদেশি কোচদের তুলনায় স্থানীয় কোচদের বেশি পর্যালোচনা ও সমালোচনার মুখোমুখি হতে হয়।’

বিদেশি কোচ নিয়োগে আপত্তি না থাকলেও তাঁদের প্রতি পাকিস্তানের সমর্থক, সমালোচক, সংবাদমাধ্যম ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক ধরনের পক্ষপাত রয়েছে বলে মনে করেন মিসবাহ, ‘বিদেশি কোচ নিয়োগে আমি কোনো সমস্যা দেখি না। তবে যে বিষয়টি আমাকে ভাবায়, তা হলো—আমরা (সমর্থক, সমালোচক, গণমাধ্যম ও পিসিবি) বিদেশি কোচদের প্রতি এক ধরনের সফট কর্নার দেখাই।’

বিদেশি কোচদের বাড়তি ক্ষমতা দেওয়ার দাবি করে মিসবাহ আরও বলেন, ‘আমরা বিদেশি কোচদের বেশি কর্তৃত্ব ও ক্ষমতা দিয়ে থাকি এবং দল খারাপ করলে তাদের তুলনামূলকভাবে কম দায়ী করা হয়। বিপরীতে, স্থানীয় কোচদের সবসময় সবার কাছ থেকে সমালোচনার মুখে পড়তে হয়।’

শুধু কোচ নয়, বাজে পারফরম্যান্সের পর খেলোয়াড়দেরও মানসিকভাবে চাপে ফেলার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মিসবাহ। তাঁর মতে, কোনো খেলোয়াড় খারাপ করলে তাকে সমালোচনার মুখে ফেলায় আত্মবিশ্বাস ফিরে পাওয়া কঠিন হয়ে পড়ে, ‘এর ফলে আমাদের খেলোয়াড়দের ফর্ম ও আত্মবিশ্বাস ফিরে পাওয়া খুব কঠিন হয়ে পড়ে। চাপের মুখে আমাদের আতঙ্কিত হয়ে লোকদেখানো পরিবর্তন করা উচিত নয়। পারফরম্যান্স ও পরিস্থিতি বিশ্লেষণ করে এরপর কীভাবে এগোব, সেই সিদ্ধান্ত নিতে হবে।’

বিষয় : ক্রিকেট খেলা পাকিস্তান ক্রিকেট মিসবাহ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

কোচদের ক্ষেত্রেও বৈষম্য, মুখ খুললেন মিসবাহ

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

স্থানীয় ও বিদেশি কোচদের সঙ্গে পাকিস্তান ক্রিকেটে একরকম আচরণ করা হয় না বলে এমন বিস্ফোরক অভিযোগ করেছেন দেশটির সাবেক টেস্ট অধিনায়ক ও সম্প্রতি জাতীয় নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ানো মিসবাহ উল হক।

মিসবাহর দাবি, ব্যর্থতার দায়ে স্থানীয় কোচদেরই বেশি সমালোচনার মুখে পড়তে হয় যেখানে  বিদেশি কোচদের তুলনামূলকভাবে বেশি ক্ষমতা ও কর্তৃত্ব দেওয়া হয়।

টেলিভিশনের এক অনুষ্ঠানে মিসবাহ বলেন, ‘এটা সত্য যে পাকিস্তান ক্রিকেটে স্থানীয় ও বিদেশি কোচদের সঙ্গে ভিন্নভাবে আচরণ করা হয়। বিদেশি কোচদের তুলনায় স্থানীয় কোচদের বেশি পর্যালোচনা ও সমালোচনার মুখোমুখি হতে হয়।’

বিদেশি কোচ নিয়োগে আপত্তি না থাকলেও তাঁদের প্রতি পাকিস্তানের সমর্থক, সমালোচক, সংবাদমাধ্যম ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক ধরনের পক্ষপাত রয়েছে বলে মনে করেন মিসবাহ, ‘বিদেশি কোচ নিয়োগে আমি কোনো সমস্যা দেখি না। তবে যে বিষয়টি আমাকে ভাবায়, তা হলো—আমরা (সমর্থক, সমালোচক, গণমাধ্যম ও পিসিবি) বিদেশি কোচদের প্রতি এক ধরনের সফট কর্নার দেখাই।’

বিদেশি কোচদের বাড়তি ক্ষমতা দেওয়ার দাবি করে মিসবাহ আরও বলেন, ‘আমরা বিদেশি কোচদের বেশি কর্তৃত্ব ও ক্ষমতা দিয়ে থাকি এবং দল খারাপ করলে তাদের তুলনামূলকভাবে কম দায়ী করা হয়। বিপরীতে, স্থানীয় কোচদের সবসময় সবার কাছ থেকে সমালোচনার মুখে পড়তে হয়।’

শুধু কোচ নয়, বাজে পারফরম্যান্সের পর খেলোয়াড়দেরও মানসিকভাবে চাপে ফেলার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মিসবাহ। তাঁর মতে, কোনো খেলোয়াড় খারাপ করলে তাকে সমালোচনার মুখে ফেলায় আত্মবিশ্বাস ফিরে পাওয়া কঠিন হয়ে পড়ে, ‘এর ফলে আমাদের খেলোয়াড়দের ফর্ম ও আত্মবিশ্বাস ফিরে পাওয়া খুব কঠিন হয়ে পড়ে। চাপের মুখে আমাদের আতঙ্কিত হয়ে লোকদেখানো পরিবর্তন করা উচিত নয়। পারফরম্যান্স ও পরিস্থিতি বিশ্লেষণ করে এরপর কীভাবে এগোব, সেই সিদ্ধান্ত নিতে হবে।’

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream