রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
Bangla FM

অনিয়মিত লিগের মাঝে চট্টগ্রামে নতুন ক্রিকেট আয়োজন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
| ফটো কার্ড

অনিয়মিত লিগের মাঝে চট্টগ্রামে নতুন ক্রিকেট আয়োজন
অনিয়মিত লিগের মাঝে চট্টগ্রামে নতুন ক্রিকেট আয়োজন

চট্টগ্রামে ক্রিকেট লিগ বা টুর্নামেন্ট অনিয়মিত খেলার মাঠ থাকলেও। এই বন্ধ্যত্ব ঘোচাতে চট্টগ্রাম বিভাগ থেকে নির্বাচিত পরিচালক মিনহাজুল আবেদীন নান্নু উদ্যোগী হয়েছেন। ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে চার দলের টি২০ টুর্নামেন্ট। 

বিসিবি পরিচালক নান্নু গতকাল শনিবার সমকালকে বলেন, ‘বিভাগকে চারটি জোনে ভাগ করে টি২০ টুর্নামেন্ট করার সিদ্ধান্ত নিয়েছি। এই টুর্নামেন্ট দিয়ে মৌসুম শুরু বলতে পারেন। যেহেতু লিগ হচ্ছে না, তাই প্রাক-মৌসুমের প্রস্তুতি হিসেবে খেলা হবে টুর্নামেন্টটি। চট্টগ্রাম বিভাগের খেলোয়াড় নিয়ে হচ্ছে দলগুলো। অনূর্ধ্ব-১৯ দলের দুজন করে ক্রিকেটার থাকবে প্রতিটি দলে।’ 

জাতীয় দলের সাবেক এ অধিনায়ক জানান, চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলা থেকে খেলবে ইস্পাহানী কর্ণফুলী। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা নিয়ে গড়া দলের নাম সাম্পান। বিসিবি পরিচালক সাঈদ ইব্রাহিম আহমেদ দলটির পৃষ্ঠপোষক। নোয়াখালী জেলা দলের নাম ভুলুয়া। এই জেলার কাউন্সিলের পৃষ্ঠপোষকতায় হবে দল। 

ফর্টিস ময়নামতি দল গড়া হবে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ক্রিকেটারদের নিয়ে। ১৬, ১৭ ও ১৯ সেপ্টেম্বর হবে লিগের ম্যাচ। ২১ সেপ্টেম্বর হবে ফাইনাল খেলা।

বিষয় : বিসিবি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

অনিয়মিত লিগের মাঝে চট্টগ্রামে নতুন ক্রিকেট আয়োজন

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামে ক্রিকেট লিগ বা টুর্নামেন্ট অনিয়মিত খেলার মাঠ থাকলেও। এই বন্ধ্যত্ব ঘোচাতে চট্টগ্রাম বিভাগ থেকে নির্বাচিত পরিচালক মিনহাজুল আবেদীন নান্নু উদ্যোগী হয়েছেন। ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে চার দলের টি২০ টুর্নামেন্ট। 

বিসিবি পরিচালক নান্নু গতকাল শনিবার সমকালকে বলেন, ‘বিভাগকে চারটি জোনে ভাগ করে টি২০ টুর্নামেন্ট করার সিদ্ধান্ত নিয়েছি। এই টুর্নামেন্ট দিয়ে মৌসুম শুরু বলতে পারেন। যেহেতু লিগ হচ্ছে না, তাই প্রাক-মৌসুমের প্রস্তুতি হিসেবে খেলা হবে টুর্নামেন্টটি। চট্টগ্রাম বিভাগের খেলোয়াড় নিয়ে হচ্ছে দলগুলো। অনূর্ধ্ব-১৯ দলের দুজন করে ক্রিকেটার থাকবে প্রতিটি দলে।’ 

জাতীয় দলের সাবেক এ অধিনায়ক জানান, চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম জেলা থেকে খেলবে ইস্পাহানী কর্ণফুলী। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা নিয়ে গড়া দলের নাম সাম্পান। বিসিবি পরিচালক সাঈদ ইব্রাহিম আহমেদ দলটির পৃষ্ঠপোষক। নোয়াখালী জেলা দলের নাম ভুলুয়া। এই জেলার কাউন্সিলের পৃষ্ঠপোষকতায় হবে দল। 

ফর্টিস ময়নামতি দল গড়া হবে কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ক্রিকেটারদের নিয়ে। ১৬, ১৭ ও ১৯ সেপ্টেম্বর হবে লিগের ম্যাচ। ২১ সেপ্টেম্বর হবে ফাইনাল খেলা।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream