রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
Bangla FM

শরীয়তপুর-ঢাকা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ
| ফটো কার্ড

শরীয়তপুর-ঢাকা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল
শরীয়তপুর-ঢাকা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল

‎শরীয়তপুরে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও কারাবন্দীদের মুক্তির দাবিতে আয়োজিত ওই মিছিলে শতাধিক নেতা-কর্মী অংশ নেন বলে জানা গেছে।

‎রোববার (৬ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোটাপাড়া ও বাসস্ট্যান্ড এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। এরই মধ্যে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

‎‎ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক মহসিন মাদবর, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ওরফে ভুলু এবং সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারের নেতৃত্বে নেতা-কর্মীরা সড়কে মিছিল করছেন। এ সময় সড়কে অটোরিকশা, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করছিল। মিছিলের পেছনে একটি ট্রাককেও অপেক্ষমাণ অবস্থায় দেখা যায়।

‎‎মিছিল থেকে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘চলছে লড়াই, চলবে’ ও ‘শেখ হাসিনা লড়বে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। কয়েকজনের হাতে জাতীয় পতাকাও দেখা গেছে।

‎‎এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ভোরে এমন একটি মিছিল হওয়ার বিষয়ে পুলিশের কাছে আগে কোনো তথ্য ছিল না। তিনি বলেন, বিষয়টি তারা খতিয়ে দেখছেন।

‎‎ওসি জানান, মিছিলের স্থানটি পালং ও নড়িয়া থানার সীমান্তবর্তী এলাকায়। তার ভাষ্য, কয়েকজন মোটরসাইকেলে এসে অল্প সময়ের জন্য মিছিল করে দ্রুত চলে যায়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও শরীয়তপুরে দিনের আলোতে সংগঠনটির নেতা-কর্মীদের এমন প্রকাশ্য মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

শরীয়তপুর-ঢাকা মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‎শরীয়তপুরে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন ও কারাবন্দীদের মুক্তির দাবিতে আয়োজিত ওই মিছিলে শতাধিক নেতা-কর্মী অংশ নেন বলে জানা গেছে।

‎রোববার (৬ সেপ্টেম্বর) সকালে শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোটাপাড়া ও বাসস্ট্যান্ড এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। এরই মধ্যে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

‎‎ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক মহসিন মাদবর, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ওরফে ভুলু এবং সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারের নেতৃত্বে নেতা-কর্মীরা সড়কে মিছিল করছেন। এ সময় সড়কে অটোরিকশা, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন চলাচল করছিল। মিছিলের পেছনে একটি ট্রাককেও অপেক্ষমাণ অবস্থায় দেখা যায়।

‎‎মিছিল থেকে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘চলছে লড়াই, চলবে’ ও ‘শেখ হাসিনা লড়বে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। কয়েকজনের হাতে জাতীয় পতাকাও দেখা গেছে।

‎‎এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ভোরে এমন একটি মিছিল হওয়ার বিষয়ে পুলিশের কাছে আগে কোনো তথ্য ছিল না। তিনি বলেন, বিষয়টি তারা খতিয়ে দেখছেন।

‎‎ওসি জানান, মিছিলের স্থানটি পালং ও নড়িয়া থানার সীমান্তবর্তী এলাকায়। তার ভাষ্য, কয়েকজন মোটরসাইকেলে এসে অল্প সময়ের জন্য মিছিল করে দ্রুত চলে যায়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও শরীয়তপুরে দিনের আলোতে সংগঠনটির নেতা-কর্মীদের এমন প্রকাশ্য মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

Bangla FM

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream