বান্দরবানে শুভ উদ্বোধন হলো "ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম
পার্বত্য জেলা বান্দরবানে নারী ক্রীড়ার নতুন দিগন্তের সূচনা। আজ শনিবার বান্দরবান স্পোর্টস কমপ্লেক্সে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হলো *"ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬"
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রোগ্রামের শুভ উদ্বোধন করেন মিজ মাম্যাচিং মাননীয় চেয়ারম্যান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
- জনাব জসিম উদ্দিন তুষার, সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ
- জনাব চনু মং, সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ
- এডভোকেট উম্যাসিং সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ
- জনাব মো. রেজাউল করিম, জেলা ক্রীড়া অফিসার, বান্দরবান
চেয়ারম্যান যা বললেন
উদ্বোধনী বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান মিজ মাম্যাচিং বলেন,
“বান্দরবানের মেয়েরা এখন আর ঘরের চার দেয়ালে সীমাবদ্ধ নেই। খেলার মাঠে তারাও প্রমাণ করবে তাদের শক্তি। 'অপরাজেয় আলো'র মতো এই উদ্যোগ পার্বত্য অঞ্চলের মেয়েদের আত্মবিশ্বাস বাড়াবে এবং জাতীয় পর্যায়ে বান্দরবানের নাম উজ্জ্বল করবে।*”
তিনি আরও বলেন, পার্বত্য জেলা পরিষদ সবসময় খেলাধুলা ও নারী উন্নয়নের পাশে থাকবে।
"ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো" এর এই ডেভেলপমেন্ট প্রোগ্রামের মূল লক্ষ্য পার্বত্য অঞ্চল থেকে হকিতে সম্ভাবনাময় নারী খেলোয়াড় তুলে আনা এবং তাদের পেশাদার প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় দলে অন্তর্ভুক্তির সুযোগ তৈরি করা।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী নারী হকি খেলোয়াড়দের মাঝে খেলার সরঞ্জাম বিতরণ করা হয়।
বান্দরবানের মাটিতে নারী হকির এই যাত্রা শুর মধ্য দিয়ে পাহাড়ের মেয়েরা এখন স্বপ্ন দেখবে জাতীয় দলের জার্সি গায়ে দেওয়া হয়া
মতামত