সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
Bangla FM

শ্রীমঙ্গলে দুই রাতে ৮ মন্দিরে চুরি, তদন্তে পুলিশ

সত্যজিৎ দাস
সত্যজিৎ দাস জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

শ্রীমঙ্গলে দুই রাতে ৮ মন্দিরে চুরি, তদন্তে পুলিশ
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নে দুই রাতে আটটি মন্দির ও ঠাকুরঘরে চুরির ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। চোরেরা তালা ভেঙে এসব ধর্মীয় স্থাপনায় ঢুকে প্রণামীর বাক্সের টাকা, পিতলের মূর্তি এবং পূজার বিভিন্ন সামগ্রী নিয়ে গেছে। একই এলাকায় ২০১৯ সালেও একাধিক মন্দিরে চুরি ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছিল। প্রায় সাত বছর পর একই ধরনের ঘটনার পুনরাবৃত্তিতে স্থানীয়দের মধ্যে নতুন করে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,গত ৩ সেপ্টেম্বর রাতে ভূনবীর ইউনিয়নের ভীমসী এলাকার মদনমোহন জিউর আখড়া,সুভাষ রায়ের বাড়ির লক্ষ্মীনারায়ণ মন্দির,সজল দাসের বাড়ির মন্দির এবং ভীমসী শ্মশান কালীমন্দিরে চুরি হয়। এরপর ৫ সেপ্টেম্বর রাতে শাসন গ্রামের শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির,মানবেন্দ্র ভট্টাচার্যের বাড়ির ঠাকুরঘর,নারায়ণ ভট্টাচার্যের বাড়ির ঠাকুরঘর এবং সুধা ভট্টাচার্যের বাড়ির ঠাকুরঘরে চুরির ঘটনা ঘটে।

চোরেরা প্রতিটি স্থাপনার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে প্রণামীর বাক্স ভেঙে নগদ টাকা এবং বিভিন্ন পিতল ও কাঁসার সামগ্রী নিয়ে যায়। কয়েকটি মন্দির থেকে পিতলের মূর্তিও চুরি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৯ সালের ১১ নভেম্বর রাতেও ভূনবীর ইউনিয়নের ভীমসী এলাকায় একাধিক মন্দিরে চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই রাতে ভীমসী শিববাড়ি ও প্রতিমা শিল্পী উত্তম মিশ্রের বাড়ির মন্দিরে প্রতিমা ভাঙচুরের পাশাপাশি চুরি হয়। একই রাতে হর-গৌরী আখড়া,মদনমোহন আখড়া, পালপাড়ার সার্বজনীন দুর্গা মন্দির,ভীমসী মন্দির ও মহাদেব মন্দিরেও চুরির ঘটনা ঘটে।

পরে প্রশাসন ভীমসী গ্রামের মদনমোহন আখড়ার পাশের পুকুর থেকে কাঁসার থালা,তিনটি পিতলের মূর্তি,কাঁসর ঘণ্টা, দুটি কলসি,দুটি বাটি ও অন্যান্য চুরি হওয়া সামগ্রী উদ্ধার করে। ওই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছিল।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ভূনবীর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেব বলেন,“দুই রাতে মোট আটটি ধর্মীয় স্থাপনায় চুরি হয়েছে। ধারণা করা হচ্ছে, মাদকাসক্ত কোনো চক্র এসব ঘটনায় জড়িত থাকতে পারে। দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা প্রয়োজন।”

পাত্রীকুল শ্রীশ্রী শিববাড়ি পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ জীবন দেব বলেন, “ধর্মীয় স্থাপনায় বারবার এ ধরনের ঘটনা ঘটায় মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে আতঙ্ক আরও বাড়তে পারে।”

চুরির খবর পেয়ে শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক ও এসআই সজীবসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ক্ষতিগ্রস্ত মন্দিরগুলো ঘুরে দেখে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে।

ঘটনাস্থল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বেলাল আহমেদ। তিনি বলেন,“ধর্মীয় উপাসনালয়ে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন।”

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক বলেন,“চুরির ঘটনায় তদন্ত কার্যক্রম চলছে। চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।”

স্থানীয়দের দাবি,দ্রুত চুরির রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি মন্দির, ঠাকুরঘরসহ ধর্মীয় স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

Bangla FM

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

শ্রীমঙ্গলে দুই রাতে ৮ মন্দিরে চুরি, তদন্তে পুলিশ

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত বাংলা এফ এম
Radio Logo
Bangla FM Live
24/7 Live Audio Stream